নিউইয়র্কের ব্রঙ্কসে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ‘ইকনা’র খাদ্য সামগ্রি বিতরণ (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেছে ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা ‘ইকনা’। গত ১৫ জুন রোববার বিকেল ৬টায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় খলিল বিরিয়ানীর সামনে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন, রংধনু সোসাইটি এবং তুষার পিক’র উদ্যোগে ‘ইকনা’ করোনা ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য বিতরণ করে। এসময় তারা খাদ্য সামগ্রির পাশাপাশি বিনামূল্যে মাস্কও বিতরণ করে।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ‘ইকনা’র কর্মকর্তা সাব্বির গুল, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, কমিউনিটি এক্টিভিস্ট জালাল চৌধুরী প্রমুখ।
এই আয়োজনে সহায়তায় ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট মো. খলিলুর রহমান, মনজুর চৌধুরী জগলুল, আবুল খায়ের আকন্দ, মোহতাসিম বিল্লাহ তুষার, সরকার আব্দুল মতিন, এমডি আলাউদ্দীন, কামাল উদ্দিন, নাদিম তালুকদার, মো: নুরুল ইসলাম রতন, কাজী মনিরুজ্জামান রতন, মো: নজরুল ইসলাম বাবুল, পার্থ সাহা, ঝন্টু বনিক, মো: শাহজাহান মোল্লা, মাসুম সিকদার, তানিম প্রমুখ।
খাদ্য সামগ্রি বিতরণের আগে করোনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন ব্রঙ্কস কমিউনিটি কাউন্সিল ফাউন্ডার এবং চেয়ারমান সাব্বির আহমদ গুল।
আয়োজকরা জানান, এদিন বাংলাদেশী কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির কয়েক ’শ মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রি ও ফেস মাস্ক বিতরণ করা হয়।
‘ইকনা’র কর্মকর্তা সাব্বির গুল জানান, ইকনার উদ্যোগে প্রতি সপ্তাহে ব্রঙ্কস সহ নিউইয়র্কে বিভিন্ন স্পটে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়।
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
- নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ