ওবামার প্রথম মেয়াদ শেষেই পারিবারিক জীবনে ফিরবেন হিলারি
ইউএসএনিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ক্ষমতার প্রথম মেয়াদ শেষে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ব্যক্তিগত জীবনে ফিরে যাওয়ার কথা ঘোষণা করেছেন। বিবিসি’র সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। এ খবর দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, আমি বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশ আগ্রহী। আর এ কারণেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম মেয়াদ শেষ হওয়ার পর আমি পারিবারিক জীবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিবিসির এক প্রশ্নের জবাবে হিলারি বলেন, আমি যা বলি, তা নিজে বিশ্বাস করি। জীবনকে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করি। বিশেষ করে নারীদের জীবন আরও উন্নত করাই আমার প্রধান লক্ষ্য। তিনি বলেন, আমার কাজকে আমি ভালবাসি।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








