Saturday, 13 June 2026 |
শিরোনাম
নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে যুক্তরাষ্ট্র যুবলীগের খাদ্য সামগ্রি, মাস্ক ও স্যানেটাইজার বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: June 18, 2020 | 1:30 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রি, ফেস মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করেছে যুক্তরাষ্ট্র যুবলীগ। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে গত ১৭ই জুন বুধবার বিকেল ৫টায় প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্যদ্রব্য, মাস্ক ও স্যানেটাইজার বিতরণ করে সংগঠনটি।

আয়োজকরা জানান, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান নিখিলের পরামর্শে বৈশ্বিক মহামারি কোভিট-১৯ এর ছোবলে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিসহ সকল শ্রেণীর মানুষের মধ্যে এসব ত্রাণ সামগ্রি বিতরণ করে যুক্তরাষ্ট্র যুবলীগ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

যুক্তরাষ্ট্র যুবলীগের সিনিয়র সদস্য ও খাদ্য সামগ্রি বিতরণ কর্মসূচীর আহবায়ক নুরুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং কর্মসূচী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রেজা আবদুল্লাহ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ্ আহমদ, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলম, কেন্দ্রীয় নেতা শাখাওয়াত হোসেন চঞ্চল ও যুক্তরাষ্ট্র যুবলীগের অন্যতম সিনিয়র নেতা আবু তাহের।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক শেখ জামাল হোসেন, যুগ্ম আহবায়ক সেবুল মিয়া, রাহিমুজ্জামান সুমন, রিন্টু লাল দাস, ইফজাল চৌধুরী, হেলিম উদ্দীন, কমিউনিটি ব্যক্তিত্ব আবদুস শহীদ, শাহাদত হোসেন, যুবলীগ নেতা সাদিকুর রহমান, সেলিম রেজা, রবিউল ইসলাম কমিশনার, হুমায়ূন কবির, আজাদুল কবির, আল মামুন সরকার, শাহিন কামালি, কারিমুল মওলা দুলাল, মো: মোর্শেদ আলম, শিপু চৌধুরী, শোয়েব আহমেদ, আল আমিন, মিজান চৌধুরী, মাহমুদুর রহমান, খোরশেদ আলম, তৌফিক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মানুষের দু:সময়ে পাশে দাঁড়ানোর জন্য যুক্তরাষ্ট্র যুবলীগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, যারা রাজনীতি করবে তাদেরকে বঙ্গবন্ধুর ত্যাগ ও আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। ভোগে সার্থকতা নেই, ত্যাগেই সার্থকতা।
এসয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যুক্তরাষ্ট্র যুবলীগের এমন উদ্যোগ কে স্বাগত জানিয়ে এর প্রশংসা করেন।
নের্তৃবৃন্দ জানান, যুক্তরাষ্ট্র যুবলীগ দ্বিতীয় ধাপে আগামী সপ্তায় নিউইয়র্কের জ্যামাইকায় খাদ্যদ্রব্য, মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV