বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ জাতিসংঘের বিশেষ দূত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জলাবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশগুলো নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার জন্য ২০০৯ সালে গঠন করে ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা (সিভিএফ)। বাংলাদেশসহ বিশ্বের ৪৮টি দেশ সিভিএফের সদস্য। ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেনে জলবায়ু সম্মেলনে (কপ ১৫) প্রথম আবির্ভাব ঘটে সিভিএফের। গত মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিভিএফের সভাপতি নির্বাচিত হন।
আগামী দুই বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী সিভিএফের সভাপতির দায়িত্ব পালন করবেন। সিভিএফের সভাপতিকে সহযোগিতা করার জন্য বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু আগামী দুই বছর সিভিএফের সভাপতি থাকবেন, আবুল কালাম আজাদও দুই বছরের জন্য বিশেষ দূতের দায়িত্ব পালন করবেন।
গত ৬ জুন আবুল কালাম আজাদকে জাতিসংঘের সিভিএফের বিশেষ দূত হিসেবে সিভিএফ ম্যানেজিং পার্টনার, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন বোর্ড সভাপতি বান কি মুন এবং সিভিএফের সভাপতি শেখ হাসিনা যৌথভাবে এই নিয়োগ দেন।
আবুল কালাম আজাদ বলেন, বৈশ্বিক উষ্ণতার কারণে প্রতিনিয়ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশ। যদিও বৈশ্বিক উষ্ণতার জন্য বাংলাদেশ দায়ী নয়। বাংলাদেশের অধিকার আদায়ের পাশাপাশি উন্নত বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহযোগিতা করতে যে প্রতিশ্রুতি রয়েছে, তা পূরণ করতে কাজ করবেন তিনি। কালের কণ্ঠ
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
- নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ