Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস ব্যাক ইয়ার্ডে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যমিলির বারবিকিউ পার্টি (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: June 19, 2020 | 2:09 AM

https://www.facebook.com/USANewsNY/videos/263184391666479/

https://www.facebook.com/USANewsNY/videos/672607163294266/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস ব্যাক ইয়ার্ডে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যমিলির বারবিকিউ পার্টি। গত বৃহস্পতিবার বিকেল ৬ টায় স্টারলিং-বাংলাবাজার এলাকায় গোল্ডেন প্যালেস পার্টি হলের সুবিশাল ব্যাক ইয়ার্ডে ব্রঙ্কসে বাঙালীদের এ বছরের প্রথম বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হল।

বারবিকিউ পার্টি স্পন্সর গোল্ডেন প্যালেস পার্টি হলের স্বত্বাধিকারী মো: বিল্লাল ইসলাম অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্কে আগামী ২৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৮৭’র ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক নজরুল হক, খলিল বিরিয়ানী হাউসের স্বত্বাধিকারী মো: খলিলুর রহমান, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, বাংলা ক্লাবের সহ সভাপতি কামরুজজামান বাবু, সাবেক সাধারণ সম্পাদক মো: মামুনুর রশীদ, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শাহেদ আহমেদ, রংধনু সোসাইটির সাধারণ সম্পাদক সরকার মতিন, সুন্দরবন গ্রোসারীর সত্বাধিকারী স্বপন তালুকদার, কমিউনিটি এক্টিভিস্ট মো. মোতাসিন বিল্লাহ তুষার, জালাল চৌধুরি, বিল্লাল হোসাইন, আবুল কালাম আজাদ, হাবিব রহমান, দিদার চৌধুরি, শামীম আহমেদ প্রমুখ।


এছাড়াও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যমিলির সদস্যরা এ বারবিকিউ পার্টিতে যোগ দেন। মজাদার সব খাবার উপভোগ করেন অনুষ্ঠানে আগত সকলে। সংগঠনের কর্মকর্তারা বারবিকিউ পরিবেশন করেন। গোল্ডেন প্যালেস পার্টি হলের স্বত্বাধিকারী মো: বিল্লাল ইসলাম অনুষ্ঠানে যোগদানের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা সফলভাবে বারবিকিউ পার্টি সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
অতিথিরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এই আয়োজনের প্রশংসা করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালি মালিকানাধীন অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান গোল্ডেন প্যালেস পার্টি হলের স্বত্বাধিকারী মো: বিল্লাল ইসলাম ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, করোনা তান্ডবে দীর্ঘ্য দিন বন্ধ থাকার পর গোল্ডেন প্যালেস পার্টি হলের সুবিশাল ব্যাক ইয়ার্ডে সিটির আইন মেনে প্রথম বারবিকিউ পার্টির আয়োজন করা হলো।
তিনি জানান, গ্রাহকদের সুবিধার্থে সিটির নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে গোল্ডেন প্যালেস পার্টি হলের সুবিশাল ব্যাক ইয়ার্ডে বারবিকিউ পার্টি সহ বিভিন্ন আয়োজনের জন্য ভাড়া দেয়া হবে। এখানে শতাধিক লোকের পার্টি করা যাবে। এবিষয়ে সংশ্লিষ্টদের যোগাযোগের অনুরোধ জানিয়েছেন বিল্লাল ইসলাম (ফোন : ৯১৭-৪৪২-৯০০২)।

ট্যাগ:
Situs Streaming JAV