নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী এ জে বাবুলের ইন্তেকাল
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের বিশিষ্টব্যবসায়ী এ জে বাবুল ১৫ জুন সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার রাত ৩টায় বাফেলো জেনারেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে তাঁর জানাজায় শেষে তাকে লং আইল্যান্ড ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে দাফন করা হয়। তাঁর দেশের বাড়ি বরিশালের বানারীপাড়ায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যবসায়ী এ জে বাবুল অতি সম্প্রতি ব্যবসায়িক কাজে বাফেলো যাওয়ার পথে হার্ট অ্যাটাক করলে দ্রুত তাঁকে বাফেলো জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ফুড ফেয়ার গ্রোসারির স্বত্বাধিকারী, ওজোন পার্ক আব্দুল্লাহ গ্রোসারি ও জ্যামাইকার মান্নান গ্রোসারির পার্টনার বাবুল বহু বছর ধরে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছিলেন। ব্যবসায়ী এ জে বাবুলের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
- নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ