নিউইয়র্ক সিটিতে দ্বিতীয় পর্যায়ে সোমবার থেকে যা খোলা হচ্ছে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্ক সিটিতে কোভিড-১৯ প্রকোপ কমে যাওয়ায় এবার দ্বিতীয় পর্যায়ে সোমবার থেকে খোলা হচ্ছে হেয়ার সেলুন, বারবারশপ এবং বাইরের খাবার দোকান। খুলবে খুচরা দোকান, কিছু অফিস, রিয়েল স্টেট অফিস, উপাসনালয়। কার ডিলারশিপও সীমিত আকারে খোলা হবে। হেয়ার সেলুন এবং বারাবারশপ সীমিত আকারে (৫০ শতাংশ ক্যাপাসিটি) খুলবে। রেস্তোরাঁগুলোও তাদের আউটডোর ৫০ শতাংশ ক্যাপাসিটিতে খুলবে। এক্ষেত্রে, গ্রাহক এবং স্টাফদের মুখে মাস্ক পড়তে হবে।
গভর্নর অ্যান্ড্রু ক্যুমো এ ঘোষণা দিয়েছেন। অবশ্য মেয়র বিল ডি ব্লাসিও দ্বিতীয় পর্যায়ে খোলার সুনির্দিষ্ট দিনক্ষণ দিতে অস্বীকার করে বলেন, নগরীতে সাম্প্রতিক বিক্ষোভের কারণে কোভিড-১৯ বেড়ে গেছে কিনা তা দেখে সিদ্ধান্ত নিতে চান তিনি। মেয়র ব্লাসিও বলেন, সোমবার খোলার সম্ভাবনা আছে।
অ্যান্ড্রু ক্যুমো বলেন, প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নিউইয়র্ক নগরী উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার পরবর্তী পদক্ষেপ গ্রহণে নগরী প্রস্তুত রয়েছে। নিউইয়র্ক সিটি সোমবার দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করবে।
নিউইয়র্ক সিটিতে সন্দেহভাজন কোভিড রোগীদের নতুন করে হাসপাতালে ভর্তির সংখ্যা কমেছে। নগরীর লক্ষ্য ছিল দিনে দুইশ’ জনের কম রোগী হাসপাতালে ভর্তি হবে। বাস্তবে ভর্তি হয়েছেন ৫৫ জন। তবে অনেকে আশঙ্কা করছেন, চলমান বর্ণবাদ বিরোধী বিক্ষোভের মধ্যে নিউইয়র্কে আবারও আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং