ফেসবুক, টুইটারের কারণে ভাঙছে বিয়ে
ইউএসএ নিউজ ডেস্ক: ফেসবুক, টুইটারের মতো সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোর জন্য মানুষের মাঝে সৃষ্টি হচ্ছে অবিশ্বাস, দানা বাঁধছে সন্দেহ। এর বদৌলতে বিবাহিত অনেকেই জড়িয়ে পড়ছেন অবৈধ এবং অনৈতিক সম্পর্কে। আর এ জন্য অনেকের বৈবাহিক জীবনে ভাঙন দেখা দিচ্ছে। বাড়ছে বিয়ে বিচ্ছেদের সংখ্যা। এখন বিয়ে ভেঙে যাবার কারণ হিসেবে এসব সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোকেই দায়ী করা হচ্ছে। মালয়েশিয়াতে এ ধরনের বিয়ে বিচ্ছেদের জন্য ফেসবুক ও টুইটারকেই দায়ী করা হচ্ছে। এসব কারণে বিয়ে ভেঙে যাওয়া রোধ করতে মালয়েশিয়ার একটি রাজ্যের সরকার বিবাহিত দম্পতিদের জন্য কাউন্সিলিং সেশন চালু করারও পরিকল্পনা করছেন। রাজ্যের নারী, পরিবার উন্নয়ন এবং কল্যাণ কমিটির চেয়ারম্যান বলেছেন প্রস্তাবিত কাউন্সিলিং সেশনের মাধ্যমে সামাজিক নেটওয়ার্কিংয়ের নেতিবাচক দিকগুলো চিহ্নিত করা হবে। তিনি বলেছেন, পরিবারের আপনজনসহ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য অনলাইন সামাজিক মিডিয়া একটি চমৎকার উপায়। কিন্তু অনলাইনে যোগাযোগ করার ক্ষেত্রে আমাদের সবাইকেই নিজেদের সীমা মনে রাখা উচিত। আমাদের বিয়ে রক্ষা করার এটাই হচ্ছে একমাত্র উপায়। আমরা বিবাহিত দম্পতিদেরকে ফেসবুক, টুইটার ব্যবহার করা থেকে বিরত রাখতে পারবো না। আমরা তাদেরকে তাদের সীমাবদ্ধতার কথা জানাবো এবং তাদের সঙ্গীকে বিরুদ্ধাচরণ করতে বারণ করবো। সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে বিবাহিতরা যাতে তাদের পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করতে পারে এবং অনলাইনে অনৈতিক সম্পর্কে না জড়ায় সে লক্ষ্যে আমরা একটি মডিউল ডিজাইন করছি। প্রস্তাবিত কাউন্সিল সেশন নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়াতে সামাজিক মিডিয়াকে ব্যবহার করতে দম্পতিদেরকে অনুপ্রাণিত করবে বলে তিনি উল্লেখ করেন।মানবজমিন
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature