Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রকে প্রধানমন্ত্রী: তালিকা থাকলে আমাদের দিন, আমরাই ধরবো

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: July 21, 2011 | 6:06 PM

বুধবার কার্যনির্বাহী সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

ইউএসএ নিউজ ডেস্ক: আফগানিস্তানে ট্রেনিং নিয়ে বাংলাদেশে ফেরত জঙ্গি এবং তাদের রাজনৈতিকভাবে আশ্রয়-প্র্রশ্রয়দাতাদের তালিকা রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে- এ দাবি প্রসঙ্গে বুধবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় ব্যাপক আলোচনা হয়েছে। এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেছেন, তালিকা থাকলে আমাদের দিন, আমরাই তাদের ধরবো। সভায় জানানো হয়, লাদেনকে হত্যার পর বাংলাদেশ সরকারকে এ তালিকার বিষয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মানবজমিন-এর সঙ্গে আলাপকালে দলের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিষয়টি স্বীকার করে বলেন, আফগান ফেরত জঙ্গি এবং তাদের মদতদাতাদের বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ আমলে নিয়েছে সরকার। তাদের কাছে তালিকা চাওয়া হয়েছে। তালিকা পেলে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গতকাল এ নিয়ে অনলাইন নিউজ এজেন্সি বাংলানিউজ একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়- আফগানিস্তানে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে ফিরে আসা জঙ্গিদের তালিকা হাতে আছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু তা-ই নয়, ওইসব জঙ্গিকে বাংলাদেশ থেকে ধরে নিয়ে যেতে চায় তারা। এ মন্তব্য খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বুধবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনা প্রসঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী এ মন্তব্য করেন। বৈঠক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের ওই আবদারের জবাবে প্রধানমন্ত্রী তাদের বলে দিয়েছেন, ‘লিস্ট থাকলে দিয়ে দিন। আমরাই ব্যবস্থা নেবো।’ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া এত বড় বড় কথা বলেন! পাকিস্তান-আফগানিস্তানে কারা বোমা মারে তার লিস্ট যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। আফগানিস্তান থেকে কারা ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসেছে সেই লিস্টও তাদের কাছে আছে। এরা বাংলাদেশকে আফগানিস্তান-পাকিস্তান বানাতে চেয়েছিল। এরা  স্লোগান দিয়েছিল ‘আমরা হবো তালেবান, বাংলা হবে আফগান’। তারা ২০০৫ সালের ১৭ই আগস্ট দেশের ৫০০টি স্থানে একযোগে  বোমা হামলাও চালিয়েছিল। খালেদা জিয়া তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিলেন। এই তালেবানদের বাংলাদেশ থেকে ধরে নিয়ে যেতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের ওপর চাপ ছিল। কিন্তু আমরা রাজি হইনি। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তির হস্তক্ষেপ আমরা চাই না। আমরা তাদের বলেছি- যদি লিস্ট থাকে আমাদের কাছে দিতে। আমরাই ব্যবস্থা নেবো। এ সময় বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আমি ক্ষমতায় আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার  চোখ বন্ধ হলে কি হবে তা আল্লাহ রাব্বুল আলামীন জানেন। সূত্র জানায়,  বৈঠকে দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী  মোহাম্মদ নাসিম দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামিকে প্রেসিডেন্টের ক্ষমা প্রদর্শন নিয়ে প্রশ্ন তুললে তার (নাসিমের) প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র জানায়, মোহাম্মদ নাসিম বৈঠকে বক্তব্য দানকালে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি ফাঁসির আসামি লক্ষ্মীপুরের আবু তাহেরের ছেলে বিপ্লবের সাজা মওকুফে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে মন্তব্য করেন। এ সময়ে শেখ হাসিনা নাসিমের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনি এত বড় বড় কথা বলছেন। আমরা গত টার্মে (১৯৯৬-২০০১) যখন ক্ষমতায় ছিলাম, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তখনও  তো অনেক কিছু হয়েছিল। তাতে কি সরকারের ভাবমূর্তি নষ্ট হয়নি? আপনার কারণে আপনার এলাকার আসনটি হারাতে হয়েছে। সূত্র জানায়, বৈঠকে  কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ  হোসেনসহ একাধিক সদস্য  দেশের আইনশৃঙ্খলার অবনতির কথা জানালে শেখ হাসিনা বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভাল। তবে, মাঝে মধ্যে দু’একটি ঘটনা ঘটেছে। পরিস্থিতির আরও উন্নতি হওয়া দরকার।Manabzamin

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ