Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ওসমানীনগরে প্রতি ইউনিয়নে ১০০ জন এতিম ও হতদরিদ্রদের মধ্যে ১০০০ টাকা করে বিতরণ করবে ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: June 22, 2020 | 11:05 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : ওসমানীনগরে প্রতি ইউনিয়নে ১০০ জন এতিম ও অতিদরিদ্র লোকের মধ্যে ১০০০ টাকা করে বিতরণ করবে ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা। ওসমানীনগর প্রবাসীরা ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার আহবানে সাড়া দিয়ে গত ২ সপ্তাহে হাজার হাজার ডলার মুক্ত হস্তে অনুদান করেছেন। দানকৃত অর্থ ওসমানীনগরের ৮টি ইউনিয়নের হতদরিদ্রদের মধ্যে সঠিক ভাবে বন্টনের জন্য শনিবার ২০শে জুন রাত ৯ টায় zoom কনফারেন্সএ অংশ নিয়ে মুল্যবান পরামর্শ দান করায় সবাইকে এসোসিয়েশন এর পক্ষ থেকে ধন্যবাদ জানান হয়। মিটিংএ সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ইউনিয়নে ১০০ জন এতিম ও অতিদরিদ্র লোকদের মধ্যে ১০০০ টাকা করে ৮ ইউনিয়নের প্রতি ওয়ার্ডে বিতরনের জন্য ইউনিয়ন প্রতিনিধিগন কাজী অদুদ আহমদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখবেন। মিটিং এ Zoom এর মাধ্যমে ভিডিও এবং ফোনে অংশগ্রহন করেন আব্দুল কাদির, এম এ সালাম, এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, আনহার মিয়া চেয়ারমেন, অধ্যক্ষ লুৎফুর রহমান আক্তার, সারওয়ার চৌধুরী, আজিজ আহমদ ছালিক, আলী হোসেন গজনবী, আব্দুল খালিক (ফারুক মিয়া), আব্দুছ ছালিক, আমের আহমদ, জুবায়ের চৌধুরী, ফখরুল চৌধুরী মিসলু, ফুলকাছ মিয়া, আনছার তফাদার, দীপু তফাদার, আব্দুল মজিদ, আনহার আলফয়েজী, দীপংকর দেব সুমন, মাসুদুর রহমান দীপু, মতিউর রহমান অপু, কাওসার আহমদ প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV