এবার সীমিত মুসল্লি নিয়ে হজ অনুষ্ঠিত হবে, বাইরের দেশ থেকে এবার কেউ হজ পালন করতে পারবেন না
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারি পরিস্থিতিতে সীমিত মুসল্লি নিয়ে অনুষ্ঠিত হবে এবারের হজ। তবে বাইরের দেশ থেকে এবার কেউ হজ পালন করতে পারবেন না।
সৌদি সরকারের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুধুমাত্র সৌদি আরবে বসবাসরত মুসল্লিরাই এবারের হজ পালন করতে পারবেন। সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়, করোনা মহামারির মধ্যে স্বাস্থ্য ঝুঁকির দিকটি বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, এর আগে সার্স এবং মার্স প্রাদুর্ভাবের সময়েও সৌদিতে হজ অনুষ্ঠিত হয়েছে। তবে এবার বৈশ্বিক করোনা মহামারিতে হজের আয়োজন করা সৌদি সরকারের জন্য একটি কঠিন চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সারাবিশ্বের প্রায় ২৫ লাখ মুসলিম প্রতিবছর হজ পালন করতে সৌদি আরব যান। সৌদি সরকার হজ এবং ওমরাহ থেকে প্রতি বছর ১২ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় করে।
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
- নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ