Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস কমিউনিটি বোর্ডে তৃতীয় মেয়াদে মেম্বার মনোনীত শাহজাহান শেখ

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: June 25, 2020 | 4:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী-আমেরিকান শাহজাহান শেখ তৃতীয় বারের মত ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর মেম্বার মনোনীত হয়েছেন। অতি সম্প্রতি বরো প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ এক চিঠিতে শাহজাহান শেখের এই পুন:মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন।
শাহজাহান শেখ ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, কমিউনিটি বোর্ড মেম্বার পদটি অবৈতনিক। স্থানীয় সিটি কাউন্সিল মেম্বার, এসেম্বলিম্যান, স্টেট সিনেটরদের সুপারিশক্রমে বরো প্রেসিডেন্ট দুই বছরের জন্য কমিউনিটি বোর্ড মেম্বারদের মনোনয়ন দেন এবং প্রতি দুই বছর অন্তর তিনি তা নবায়ন করেন।
শাহজাহান শেখ জানান, তিনি ২০১৭ সাল থেকে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ১ এর একজন সক্রিয় মেম্বার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বোর্ডের কার্যক্রমে সক্রিয় অবদান রেখে আসছেন তিনি। শাহজাহান শেখ জানান, স্থানীয় আইনশৃংখলা, নির্বাচিত প্রতিনিধির পরামর্শ, ভূমি ব্যবহারসহ জনকল্যাণমূলক বহু সিদ্ধান্ত কমিউনিটি বোর্ডে গ্রহণ করা হয়। বোর্ড সভায় আইন শৃংখলা, উন্নয়ন এবং স্বল্প আয়ের বাসিন্দাদের চাকুরী ও বাসস্থান সম্পর্কিত তথ্য সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়। কমিউনিটির উন্নয়নে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বোর্ডে।
কমিউনিটি এক্টিভিস্ট শাহজাহান শেখ জানান, তিনি ঢাকা বিশ্¦বিদ্যালয়ের অধীনে অনার্স সহ মাস্টার ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি নিউইয়র্কের বরিকুয়া কলেজে হিউম্যান সার্ভিসের ওপর ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তিন সন্তানের জনক শাহজাহান শেখ দীর্ঘদিন ধরে ব্রঙ্কসে বসবাস করছেন। নিউইয়র্কে একটি বহুজাতিক কর্পোরেশনে কর্মরত শাহজাহান শেখের দেশের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV