নিউইয়র্কে জ্যাকসন হাইটসে জেবিবিএ ডিরেক্টর গ্রুপ ও ইন্ডিয়ান মার্চেন্ট এসোসিয়েশনের সৌজন্য বৈঠক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটসে জেবিবিএ ডিরেক্টর গ্রুপ ও ইন্ডিয়ান মার্চেন্ট এসোসিয়েশনের মধ্যে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দীর্ধ প্রায় ৪ মাস পর আস্তে আস্তে কাটছে করোনার দুর্যোগ। বাড়ছে ক্রতেদের আনাগোনা। তবে এ দীর্ঘ সময়ের অনারাঙ্খিত করোনা পরিস্থিতির দরুণ নিউইয়র্কের মিনি বাংলাদেশ জ্যাকসন হাইটসের বাংলাদেশী ব্যবসায় যে ধ্বস নেমেছে…, তার উপর আবার এত মাসের বকেয়া দোকান ভাড়া, যা মালিকদের এখনোও অবধি দেয়া হয়নি, কারন ব্যবসা না থাকিলে আয় নেই, আর আয় না থাকলে ভাড়া দেয়া হবে কোত্থেকে -এসব নিয়ে ব্যবসায়ীদের দুপক্ষের মধ্যে টুকিটাকি আলোচনা বলেও বৈঠকটির মূল উদ্দেশ্য ছিল সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় সাক্ষাত।

আগামী আরোও এক মাস পরিস্থিতির উপর গভীর নজর রাখার পর যৌথভাবে আরেকটি সভা আহ্বান ও আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে উপস্থিত ব্যবসায়ীরা ঐক্য মতে পৌঁছেন। জ্যাকসন হাইটসের ভারতীর ব্যবসায়ী সমিতি মার্চেন্ট এসোসিয়েশনের বেশ ক’জন সদস্য মি. শিব দাসের নেতৃত্বে সভায় উপস্থিত হোন। বাংলাদেশী ব্যবসায়ীদের পক্ষে খাবার বাড়ীর মি. জামান, হাটবাজারের মনসূর চৌধুরী ও মহসিন ননী, নিউইয়র্ক কাজী অফিসের ইমাম কাজী কায়্যূম, ফাউমার ফাহাদ সোলাইমান, পীরান ফ্যাশনের জেড আলম নমী, ডাটনেট গ্রাফিক্সের মি. প্রদীর রন্জন, বারী হোম কেয়ারের আসেফ বারী টুটুল, ডিটিএনওয়াইর মোস্তাফিজ সান্টু, ঢালিউডের মি. আলম, প্রিন্স রেষ্টুরেন্টের ইলিয়াস, আপনাবাজার হালাল মীটের দাদা, সাপ্লায়ার মি. কাসেম, মিনা বাজারের স্বত্বাধিকারী প্রমুখ উক্ত সৌজন্য সভায় উপস্থিত ছিলেন। ডেরা রেষ্টুরেন্টের মালিক মি. সায়েফ নাগরাও পরে এসে সভায় উপস্থিত হোন। বারী হোম কেয়ারের কর্ণধার আসেফ বারী টুটুল এর সৌজন্যে ব্যবসায়ীদের সম্মানে লান্চ পরিবেশন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests