ভার্জিনিয়ার স্প্রীংফিল্ডে ফ্রন্টটেক-এর জাকজমক বনভোজন অনুষ্ঠিত
বাংলা প্রেস, ভার্জিনিয়া:-জাকজমকপুর্ণ আয়োজন আর ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত ইনফরমেশন টেকনোলজি (আইটি) স্কুল ফ্রন্টটেক-এর ৫ম বার্ষিক বনভোজন গত ২৩ জুলাই শনিবার ভার্জিনিয়ার স্প্রীংফিল্ডের লেক একোটিং পার্কে অনুষ্ঠিত হয়।

ফ্রন্টটেক-এর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সদস্যদের স্বত:স্ফুর্ত অংশগ্রহন এবারের এ বনভোজনকে জাকজমক ও প্রাণবন্ত করে তোলে। এবারের বনভোজনে বিশেষ আর্কষন ছিল শিশু-কিশোর ও নারী-পুরুষের জন্য নানা রকম খেলাধুলার ব্যবস্থা,পুরুষ্কার বিতরনী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ভার্জিনিয়া, ওয়াশিংটন ও নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিগণ দিনভর উক্ত বনভোজনে নানা আনন্দ উপভোগ করেন। বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহন করে যে সকল শিশু-কিশোর পুরুষ্কার পেয়েছে তারা হলেন-পার্থিব, আয়ান, সাকিব, রিবাত, আদনান, সাপিন, আঞ্জাম, সামিয়া ও সুবাত। মহিলাদের বালিশ খেলায় প্রথম হয়েছেন-নাজু, ২য় ইফাত ও ৩য়-জেনি। মহিলাদের বেলুন ফোটানো প্রতিযোগিতায় ১ম সুমাইয়া, ২য় কৌশলী ও ৩য় আজমেরী। পুরুষদের ভলিবল খেলায় জয়লাভ করেন হাসান ও তার দল। বিজয়ী দলের খেলায় যারা অংশগ্রহন করেন তারা হলেন- হাসান, মামুন, মোর্শেদ, রুপক, জামান, অম্রিত, প্রবাল, রাশেদ, যোশেফ ও বাবুল। যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবারের বনভোজন সফল ও সার্থক হয়েছে তারা হলেন-আসিফ, রাসেল, তাজবির, সুমন, ইকবাল, ইমরান, বশির, ফাহিম, আনোয়ার, যোশেফ, প্রবাল, জামান, প্লাবন, অম্রিত, রুপক, কামাল, মাহফুজ, মারুফ, হিমু, সম্রাট, উজ্জল, সঞ্জয়, সাজিদ ও জুয়েল প্রমুখ। র্যাফেল ড্র’র পুরুস্কার উপহার দিয়ে যারা এ বনভোজনকে সৌন্দর্যমন্ডিত করেছেন তারা হলেন- মুন্সী সাদেক, মতিন, ফ্রন্টটেক,রাজা, কাফি, আবুল হক, বাবুল, ইমরান, বশির, বাপ্পি, তানিয়া, মঞ্জু, সারওয়ার, কামাল, নাফিস, সিকদার, মামুন ও ইউসুফ। বনভোজনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত এক আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসে জনপ্রিয় সমকালীন সঙ্গীতশিল্পী কৌশলী ইমা ও শিশু শিল্পী সুমাইয়াহ্ সুখ। শেষে পুরুস্কার বিতরনীর পর বনভোজনের সমাপ্তি ঘোষনা করা হয়।

উল্লেখ্য, ইনফরমেশন টেকনোলজি (আইটি) স্কুল ফ্রন্টটেক গত ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া ও নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পৃথক দু’টি শাখা রয়েছে।
প্রতিবছর শতাধিক বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে হাতে কলমে আইটি’র প্রশিক্ষন প্রদানসহ চাকুরির বন্দোবস্ত করে থাকেন ফ্রন্টটেক।ফ্রন্টটেকে প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন রাসেল,
আসিফ,তাজবির,সুমন,যোশেফ,হাসান ও বশির।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








