Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

বাংলাদেশে কোভিড-১৯ সহযোগিতায় অ্যাম্বুলেন্স প্রদানের উদ্যোগ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: June 27, 2020 | 1:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার কর্মকর্তারা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বুধবার ভার্চুয়াল মিটিং এর আয়োজন করে। এতে অ্যাসোসিয়েশনের প্রায় সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ থেকে সভায় যোগদান করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ এমরান।

এসোসিয়েশনের কর্মকর্তারা বহুদিন পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একত্রিত হন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ এসোসিয়েশনে অফ ফ্লোরিডা র সভাপতি এম রহমান জহির এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ।

সভার শুরুতে করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি যারা অসুস্থ হয়েছেন তাদের জন্য দোয়া কামনা করা হয়। সভার মূল বিষয় ছিল কভিড- ১৯ এবং করোনা। সভায় বক্তারা এই মহামারীর অবস্থা সম্পর্কে দেশ এবং দেশের বাইরে কি পরিস্থিতি রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ফ্লোরিডার সর্ববৃহৎ সংগঠন বরাবরের মতো কি করে মানবতার সেবায় এগিয়ে আসতে পারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।

প্রধান উপদেষ্টা মোঃ ইমরান সাম্প্রতিক বাংলাদেশ পরিস্থিতি সকলকে অবহিত করেন এবং চট্টগ্রামে উদ্ভূত আশঙ্কাজনক পরিস্থিতি সম্পর্কে তিনি উদ্বেগ প্রকাশ করে সাহায্যের জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন করনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের লাশ দাফন এবং তাদের সৎকর্ম করার জন্য তেমন কোন সংগঠন এগিয়ে আসছে না। এ পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ সংগঠন গাউছিয়া বাংলাদেশ দল মত ধর্ম নির্বিশেষে এই মানবতার কাজটুকু করার জন্য এগিয়ে আসছেন।

প্রধান উপদেষ্টা মোঃ ইমরান এই কাজে সহযোগিতা করার জন্য একটি অ্যাম্বুলেন্স দেয়ার প্রস্তাব রেখেছেন যা সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সংগঠনের সভাপতি এম রহমান জহির এ ব্যাপারে সব সদস্যের সাহায্য-সহযোগিতার উদাত্ত আহ্বান জানান। সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ সবাইকে কথা বলার সুযোগ দেন। সভায় সদস্যরা তাদের নিজস্ব এলাকায় এবং ফ্লোরিডায় ত্রান কাজ চালিয়ে যাচ্ছেন জানান।

সকল সদস্য অ্যাম্বুলেন্স এর জন্য অবিলম্বে টাকা সংগ্রহ করে অ্যাম্বুলেন্সটি হস্তান্তরের কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে আশা প্রকাশ করা‌ হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা বরাবরের মতই মানবতার কাজে এগিয়ে আসবে এটাই আমাদের মূল লক্ষ্য। অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবিএম গোলাম মোস্তফাএই ভার্চুয়াল মিটিং এর হোষ্ট হিসেবে কাজ করেছেন।

সভায় যারা উপস্থিত ছিলেন তারা হলেন সৈয়দ হারুন, রানা হক, ইফতেখার হোসেন রিঙ্কু , কবীর চৌধুরী তুহিন, আওয়ালে দয়ান, মোহাম্মদ মহসিন, রেজাউল ইসলাম, জনি এস জনি, আনোয়ারুল করীম শাহীন, মোহাম্মদ হারুন চৌধুরী, মোহাম্মদ খোরশেদ, এস আই জুয়েল , তামান্না আহমেদ, মুলসারি খানম, অসীম রায়, রাশেদ চৌধুরী টিটু, তৌহিদুল আলম টিটু প্রমুখ।

এছাড়াও সভায় যে সকল সদস্য বা উপদেষ্ঠাবৃন্দ যোগদান করতে পারেননি পরে তারা অ্যাম্বুলেন্স প্রদানের মহান উদ্যোগকে সমর্থন জানিয়েছেন তারা হলেন সিনিয়র উপদেষ্টা সৈয়দ হারুন, সিনিয়র উপদেষ্টা আব্দুল মাহফুজ, সিনিয়র উপদেষ্টা এমরানুল হক চাকলাদার, ডাইরেক্টর মোহাম্মদ শাহেদ, ডাইরেক্টর হাবিব প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ