Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে মৃতদের নামে ১৪০ কোটি ডলারের চেক প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: June 27, 2020 | 6:42 AM

কামরুজ্জামান হেলাল : মৃত ব্যক্তিদের নামে টাকা বরাদ্ধ করে বিপাকে পড়েছে মার্কিন সরকার। ১ দশমিক ৪ বিলিয়ন বা ১৪০ কোটি মার্কিন ডলার মৃত ব্যক্তিদের নামে পাঠিয়ে তা ফেরত আনা নিয়ে চিন্তা করছে। মার্কিন সরকারের জবাবদিহিতা বিষয়ক অফিস গত বৃহস্পতিবার জানায়, দেশের মৃত ব্যক্তিদেরই এক দশমিক ৪ বিলিয়ন ডলার অর্থ প্রদান করা হয়েছে। করোনা মহামারির সময়ের এই অর্থ এভাবে বেহাত হওয়ায় কঠোর সমালোচনা করেছে এই অফিস। নিরপেক্ষ পর্যবেক্ষক এই সংস্থাটি জানিয়েছে, দেশজুড়ে রাজস্ব এবং আইআরএস বিভাগ প্রায় পরিমাণ ১ দশমিক ৪ বিলিয়ন ডলার মৃত ব্যক্তিদের নামে পাঠিয়েছে। তবে আইআরএস জানায়, যদি মৃত ব্যক্তির নামে যাওয়া এ অর্থ অন্য কেউ যদি পেয়ে থাকে তাহলে সব অর্থ ফেরত আসবে। তবে আইআরএস অবৈধভাবে পাওয়া ব্যক্তিকে চিহ্নিত করতে পারেনি এবং কীভাবে সেই অর্থ ফেরত আসবে তাও জানায়নি। নতুন রিপোর্ট কংগ্রেসকে দেবে জবাবদিহিতা অফিস। সংস্থাটি জানিয়েছে, আইআরএস সামাজিক নিরাপত্তা প্রশাসনের দেওয়া মৃত্যুর তালিকা যাচাই-বাছাই করেনি। তারা তৃতীয় পক্ষের তথ্য আমলে নিয়ে এমন কাজ করেছে।

ইন্ডিয়াপোলিসের এক বাসিন্দা বিস্মিত হয়েছিলেন যখন দেখলেন তার মায়ের নামে ১ হাজার ২০০ ডলারের একটি চেক ই-মেইলে এসেছে। অথচ তার মা ২০১৮ সালের ১২ জানুয়ারি মারা যান।

তিনি এই তথ্য ফেসবুকে পোস্ট করার পর অনেকেই তাকে জানিয়েছেন যে, তারা এরকম ঘটনার কথা আরও শুনেছেন। তাই যারা এ ধরনের চেক পাবেন তাদের উচিত সেটি আইআরএসকে ফেরত দেওয়া এবং ‘ভয়েড’  লিখে চেকটি পাঠিয়ে দেওয়া।

আইআরএসের ওয়েবসাইটে বলা হয়েছে, যাদের স্বজন আগেই মারা গেছেন তাদের উচিত চেকটি ফেরত পাঠানো।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV