Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা প্রদানের আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: July 27, 2011 | 8:58 AM

ইউএসএ নিউজ:’যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত বাজার সুবিধা প্রয়োজন এবং কংগ্রেসকে তা প্রদানের বিষয়টি বিবেচনা করা উচিত’ এ মন্তব্য করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী আকরামুল কাদের। যুক্তরাষ্ট্রে  হাউস অব রিপ্রেজেনটেটিভ  এর ক্ষমতাশালী ওয়েজ এন্ড মিন্স কমিটির আওতাধীন ট্রেড সাব-কমিটি এর সদস্য কংগ্রেসম্যান জিওফ ডেভিস (রিপাবলিকান-ক্যান্টাকি) এর সাথে ওয়াশিংটন ডিসি’র ক্যাপিটল হিলে ২৬ জুলাই এক বৈঠকে তিনি একথা বলেন।


রাষ্ট্রদূত কাদের যুক্তরাষ্ট্রে গার্মেন্টস পণ্য আমদানিতে অতি উচ্চ শুল্কহারের বিষয়টি তুলে ধরেন। তাঁর বক্তব্যের সমর্থনে তিনি উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে যেখানে যুক্তরাজ্যকে ২০১০ সালে তার ৫০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের রপ্তানির বিপরীতে মাত্র ৩৫০ মিলিয়ন ডলার ট্যারিফ প্যানাল্টি দিতে হয়েছিল সেখানে বাংলাদেশকে একই সময়ে তার মাত্র ৪ মিলিয়ন ডলার ট্যারিফ প্যানাল্টি দিতে হয়েছিল সেখানে বাংলাদেশকেএকই সময়ে তার মাত্র ৪ বিলিয়ন ডলার পণ্যের জন্য মোট ৬৫০ মিলিয়ন ডলার ট্যারিফ প্যানাল্টি দিতে হয়েছিল।বাংলাদেশে দারিদ্র দূরীকরণ, নারীর ক্ষমতায়ন এবং সামগ্রিক উন্নয়নে গার্মেন্টস সেক্টরের ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরে  তিনি কংগ্রেসম্যানকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে শুল্কমুক্ত বাজার সুবিধা প্রদান সংক্রান্ত বিল উত্থাপনের জন্য অনুরোধ করেন। তিনি স্মিপিং ব্যাগকে জিএসপি সুবিধার আওতাবহির্ভূত না করে জিএসপি নবায়নের জন্যও কংগ্রেসম্যানকে অনুরোধ করেন। প্রত্যুত্তরে কংগ্রেসম্যান ডেভিস উল্লেখিত বিষয়ে কংগ্রেসম্যান জিম ম্যাক্ডারমট এর সাথে আলোচনা করে বিল উত্থাপনে কাজ করার আশ্বাস প্রদান করেন।ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (কমার্স) মোঃ শফিকুল ইসলামএবং কংগ্রেসম্যান অফিস এর লেজিসলেটিভ এ্যাসিসটেন্ট  জ্যাকব ওলসন এই বৈঠকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ