Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

বাংলা একাডেমির সভাপতি নিযুক্ত হওয়ায় শামসুজ্জামান খানকে মুক্তধারা ফাউন্ডেশনের অভিনন্দন

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: June 28, 2020 | 6:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলা বইমেলার শুভানু্ধ্যায়ী বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক শামসুজ্জামান খান বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ায় মুক্তধারা ফাউন্ডেশন থেকে অভিনন্দন জানানো হয়। প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুর পর পদটি শূন্য হয়। ২৮ জুন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। তিন বছর সভাপতির দায়িত্ব পালন করবেন শামসুজ্জামান খান।
উল্লেখ্য, এর আগে ২০১২ সাল থেকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন ড. আনিসুজ্জামান। সবশেষ ২৯ জানুয়ারি ২০২০ থেকে ২৮ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত তিন বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ পেয়েছিলেন ড. আনিসুজ্জামান। গত ১৪ মে ড. আনিসুজ্জামান প্রয়াত হন। এর আগে ১০ বছর শামসুজ্জামান খান বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ২০১২ সালে শামসুজ্জামান খান নিউইয়র্ক বাংলা বইমেলা উদ্বোধন করেন। ২০১৭ সালে তাঁকে মুক্তধারা ফাউন্ডেশন থেকে মুক্তধারা-চ্যানেল আই আজীবন সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV