Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

এসাইলাম প্রার্থীদের ঢালাওভাবে বহিষ্কার প্রসঙ্গ : মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে বিভ্রান্ত হবেন না: এটর্নি মঈন চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: June 29, 2020 | 1:31 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : মেক্সিকো অথবা কানাডা হয়ে বেআইনি পথে যুক্তরাষ্ট্রে ঢুকেই এসাইলাম (রাজনৈতিক আশ্রয় প্রার্থনা) প্রার্থীদের দ্রুততম সময়ে নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়ার পথ সুগম করলো ইউএস সুপ্রিম কোর্ট। শ্রীলংকা থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বিজয়কুমারের এসাইলাম নাকচের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলের পর গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রায়ে উল্লেখ করেছেন, এসাইলাম অফিসারের তাৎক্ষণিক সিদ্ধান্তকে ফেডারেল কোর্টে চ্যালেঞ্জ করার এখতিয়ার নেই কারোরই। এ রায়ে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নসহ অভিবাসীদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরতরা ক্ষোভ প্রকাশ করেছেন। নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত ইমিগ্রেশন এটর্নি এবং ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার মঈন চৌধুরী সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে রাজনৈতিক আশ্রয়প্রার্থী বাংলাদেশীদের ঢালাওভাবে বিচলিত না হতে পরামর্শ  দিয়েছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টে প্রদত্ত রায়ের আওতায় কেবলমাত্র তারাই রয়েছেন যারা সীমান্ত (ল্রান্ড) দিয়ে বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর এসাইলাম চেয়েছেন। যারা বিভিন্ন ভিসায় বৈধপথে এসে এসাইলাম প্রার্থনা করেছেন তাদের ব্যাপারে ঐ রায় প্রযোজ্য হবে না।

এটর্নি মঈন চৌধুরী বিশেষভাবে উল্লেখ করেছেন, সীমান্ত অতিক্রমের পরই আইস অথবা সীমান্ত রক্ষীর কাছে এসাইলাম প্রার্থনার পর ইমিগ্রেশন অফিসারের কাছে তা উপস্থাপন করতে হয়। সে সময় যদি আবেদনকারি ঐ অফিসারকে কনভিন্স করতে সক্ষম না হন যে দেশে ফিরিয়ে দিলে নিশ্চিত তাকে খুন অথবা অকথ্য নির্যাতনের শিকার হতে হবে, তাহলেই তাকে স্বল্পতম সময়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV