Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সাথে ইউডিসি ফ্যাকাল্টি সদস্যদের মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: July 27, 2011 | 9:10 AM

ইউএসএ নিউজ: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান  এবিএম ফজলে করিম চৌধুরী, এম.পি.র নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইউনিভার্সিটি অব ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার (ইউডিসি) সাথে ২৬ জুলাই ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় মিলিত হন।


মিশন উপ-প্রধান  মোঃ জসীম উদ্দিন সঞ্চালকের ভূমিকা পালন করেন।গৃহায়নের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিনিধিদল মতবিনিময়কালে বলেন, দেশের সকল নাগরিকদের গৃহায়ন নিশ্চিত করার লক্ষ্যে ইউডিসি ফ্যাকাল্টি সদস্যদের সাথে তাদের কর্মপদ্ধতি সর্ম্পকে আলোচনা করেন। প্রতিনিধিদল  সকল নাগরিকের গৃহায়নের ব্যাপারে  সরকারের প্রতিশ্রুতির কথা পুনরুল্লেখ করেন এবং বাংলাদেশে গৃহায়ন সম্পর্কিত চ্যালেঞ্জগুলো মোকাবেলার কথা তুলে ধরেন। তারা অন্যান্য দেশের সাথে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। বাংলাদেশে গৃহায়ন সম্পর্কিত সরকারের গৃহিত পদক্ষেপের উপর ইউডিসি ফ্যাকাল্টির সদস্যগণ বিশেষভাবে আগ্রহ প্রকাশ করে। তারাও যুক্তরাষ্ট্রে গৃহায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রতিনিধিদলের সাথে আলোচনা করেন এবং গৃহিত পদক্ষেপের কথা তুলে ধরেন যার সাথে বাংলাদেশের গৃহায়ন ব্যবস্থার সাথে সম্পর্কিত থাকতে পারে।ফজলে করিম চৌধুরী তাঁর বক্তব্যে ইউডিসি প্রতিনিধিদলকে তাদের মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ জানান এবং তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলি গৃহায়নের ব্যাপারে সহযোগিতা প্রসারিত করতে পারে। তিনি সভায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহায়ন সম্পর্কিত সরকারের বিভিন্ন গৃহিত পদক্ষেপ সম্পর্কে বর্ণনা করেন। যুক্তরাষ্ট্রে বর্তমানে সফররত প্রতিনিধিদল সরকারী গৃহায়ন এবং নগর উন্নয়নে প্রথম অভিজ্ঞতা সঞ্চয়ের লক্ষ্যে সরকারী ও বেসরকারী বিভিন্ন সেক্টরের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  নূর-এ-আলম চৌধুরী এমপি, স্থায়ী কমিটির সদস্য, ডঃ খন্দকার শওকত হোসেন, ভারপ্রাপ্ত সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, খন্দকার সালাহ্উদ্দিন, প্রধান প্রকৌশলী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং অন্যান্য উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাবৃন্দ। উক্ত সভায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV