Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটির টেপবল ক্রিকেট টুর্নামেন্টে ইউডি লায়ন’র শিরোপা লাভ

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: June 30, 2020 | 1:31 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আটলান্টিক সিটিতে সমাপ্ত হলো ‘টেপবল ক্রিকেট টুর্নামেন্ট’। আটলান্টিক সিটির এনাপলিস এভিনিউতে অবস্হিত এন্ড্রু ফ্ল্যাগ ফিলপ রিক্রিয়েশনাল সেন্টার এ অনুষ্ঠিত এই ‘টেপবল ক্রিকেট টুর্নামেন্ট’ এ নিউইয়র্ক ও নিউজার্সির রাজ্যের বারোটি ক্রিকেট দল অংশগ্রহন করে। টেপবল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হলো ইউডি লায়ন, ফ্রেন্ডস সি সি, কেলি নাইন, সোয়াত, এষটোরিয়া ঈগল, পাক টাইগারস, খাইবার, বিগ থ্রি নিউইয়র্ক, নিউজারসি ঝালমি, কিংস ইলেভেন এসি, এসি টাইগারস, আইকনিক ডেসারস।

গত ২৮ জুন, রবিবার অনুষ্ঠিত টেপবল ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় ইউডি লায়ন দল বিগ থ্রি নিউইয়র্ক দলকে পাঁচ উইকেটে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা লাভ করে। টেপবল ক্রিকেট টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হয়েছেন ইউডি লায়নের বাংলাদেশী আমেরিকান শরীফুল ইসলাম,সেরা ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন একই দলের সরওয়ার আলী শাহ।তিনি ফাইন্যালের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন।

ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী ও বিজিত দলের অধিনায়ক ও সেরা খেলোয়াড়দের এর হাতে নগদ পুরস্কার ও ট্রফি তুলে দেন আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া। আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল,আটলান্টিক সিটি কাউন্সিল সভাপতি জর্জ টিবিট, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার,বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলানটিক সিটির সভাপতি আকবর হোসেন,কমিউনিটি এক্টিভিষট সোহেল আহমদ, ফরহাদ সিদ্দিক,জামিল আহমদ, সাখাওয়াত হোসেন,জয়দেব কর্মকার প্রমুখ ক্রিকেট খেলা উপভোগ করেন।

এছাড়া বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক ক্রিকেটমোদীও দিনব্যাপী টেপবল ক্রিকেট টুর্নামেন্টের খেলা উপভোগ করেন। টেপবল ক্রিকেট টুর্নামেন্টটি স্পনসর করেন আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV