করোনা ভাইরাস চিকিৎসায় ব্যবহৃত রেমডিসিভিরের বৈশ্বিক সরবরাহের প্রায় পুরোটাই কিনে নিয়েছে যুক্তরাষ্ট্র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : করোনাভাইরাস চিকিৎসায় কিছুটা কার্যকরী হিসেবে প্রমাণিত হয়েছে রেমডেসিভির নামক একটি ওষুধ। রেমডেসিভির ওষুধের পেটেন্ট যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি গিলিয়াড সায়ন্সেসের। করোনা ভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত এ ওষুধ রেমডিসিভিরের বৈশ্বিক সরবরাহের প্রায় পুরোটাই কিনে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসি
আজ বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানিটির সঙ্গে চুক্তি করেছে, যার অধীনে প্রায় ৫ লাখ ডোজ রেমডেসিভির কেনা হবে। এর মধ্যে জুলাই মাসে উৎপন্ন হওয়া সব ওষুধ, আগস্টের ৯০ শতাংশ এবং সেপ্টেম্বরের উৎপাদিত ওষুধের ৯০ শতাংশ নেবে যুক্তরাষ্ট্র। ধনী দেশগুলোর জন্য রোগী প্রতি ওষুধটির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩৪০ ডলার। প্রতিষ্ঠানটি আগামী তিন মাসে উৎপাদিত রেমডিসিভিরের সকল ডোজ যুক্তরাষ্ট্রকে দিতে সম্মত হয়েছে।
ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য রেমডেসিভির ওষুধটি তৈরি করেছিল গিলিয়াড সায়েন্সেস। ক্লিনিকাল পরীক্ষায় দেখা গেছে, কোভিড-১৯ ও অন্যান্য কিছু ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে যেভাবে বংশবৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে, তার কিছুটা হলেও থামাতে সক্ষম রেমডেসিভির।
বলা হচ্ছে, রেমডেসিভির ওষুধ প্রয়োগে বেশি অসুস্থ রোগীদের হাসপাতালে থাকার সময় ৪ দিন পর্যন্ত কমানো সম্ভব।
সম্প্রতি গিলিয়াড সায়ন্সেস তাদের গবেষণার ফল প্রকাশ করে জানায়, কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় তাদের ওষুধটি কার্যকর হতে পারে। এর পরই করোনায় আক্রান্ত রোগীদের জরুরি ব্যবহারের উদ্দেশ্যে রেমডেসিভির ওষুধ ব্যবহারের অনুমোদন দেয় মার্কিন ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফডিএ)।
বাংলাদেশের বেশ কয়েকটি কোম্পানি ওষুধটি তৈরির অনুমতি পেয়েছে। বাংলাদেশের একাধিক প্রতিষ্ঠানর রেমডিসিভিরের জেনেরিক সংস্করণ উৎপাদন করছে। যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তি কিংবা সরকারি উদ্যোগে ওষুধটি কিনতে না পেরে অনেকেই বাংলাদেশে চেষ্টা করছেন বলে জানা গেছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests