ওবামার জনপ্রিয়তা নিম্নমুখী
ইউএসএনিউজ ডেস্ক:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। সপ্তাহ ভিত্তিতে পরিচালিত জরিপে দেখা যায়, তার গ্রহণযোগ্যতার হার এখন মাত্র ৪৩ শতাংশ। এটি তার সর্বনিম্ন হার। ১৮ থেকে ২৪ জুলাই এ জরিপ চালায় গ্যালপপুল। গত সপ্তাহে ওবামার গ্রহণযোগ্যতার হার ছিল ৪৪ শতাংশ। তার আগের দুই সপ্তাহের তুলনায় এটি প্রায় ৩ শতাংশ কম। ওবামার বর্তমান গ্রহণযোগ্যতার হার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ১৯৯৫ সালের জনপ্রিয়তার চেয়েও কম। ওই সময় বাজেট বিতর্কে হাবুডুবু খাচ্ছিলেন ক্লিনটন। বর্তমানে একই অবস্থায় রয়েছেন ওবামাও। এ অবস্থা থেকে উত্তরণ কেবলমাত্র বাজেট নিয়ে সৃষ্ট বির্তকের অবসানেই ঘটতে পারে বলে মনে করছে গ্যালপ। খবর জিনিউজ অনলাইনের।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030