যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত পেশাদার কূটনীতিক শহিদুল ইসলাম
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. ঢাকা : যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত পদে নিয়োগ পাচ্ছেন পেশাদার কূটনীতিক এম শহিদুল ইসলাম। সরকারের উচ্চপর্যায়ে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। কূটনীতিক শহিদুল ইসলাম বর্তমানে ঢাকায় বিমসটেক সদর দফতরে মহাসচিবের দায়িত্ব পালন করছেন। তার তিন বছর মেয়াদী এ দায়িত্ব শেষ হবে আগামী সেপ্টেম্বরে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত এম জিয়াউদ্দীনের স্থলাভিষিক্ত হবেন। শহিদুল ইসলাম বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা। ইতিপূর্বে তিনি দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে রাষ্ট্রদূত, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে উপমিশন প্রধান ও মিনিস্টার, কাউন্সিলর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা উইং এর মহাপরিচালকসহ গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের সকল আনুষ্ঠানিকতার পর এ বছরের শেষদিকে তিনি ওয়াশিংটনে দায়িত্ব নেবেন বলে সূত্র জানিয়েছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests