নিউইয়র্কের প্রাইমারী নির্বাচনের চুড়ান্ত ফল আগামী সপ্তাহে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কের ডেমোক্র্যাট দলীয় প্রাইমারী নির্বাচনের চুড়ান্ত ফলাফল আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। ২৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিত ভোটারদের সরাসরি ভোট গণনা শেষ হলেও অ্যাবসন্টেী ব্যালট ভোট এখনো গণনা শেষ না হওয়ায় নির্বাচনের চুড়ান্ত ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। এদিকে ইউএস ডাক বিভাগে অ্যাবসেন্টী ব্যালটের জ্যাম লেগেছে। অনেক ভোট এখনো ডাক বিভাগে জমা পড়েছে এবং সেগুলো বোর্ড অব ইলেকশন অফিসে প্রেরণ করা হচ্ছে।
অপরদিকে একাধিক বাংলাদেশী-আমেরিকান প্রার্থী সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন। কেননা তাদের মধ্যে কেউ কেউ ২০০, ৫০০ বা দেড়/দুই হাজার ভোটের ব্যাবধানে ২৩ জুনের নির্বাচনে পরাজিত হয়েছেন। তাদের প্রত্যাশা অ্যাবসেন্টী ভোটে তাদের জয়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এবারের নির্বাচনে বিশেষ করে বাংলাদেশী বংশোদ্ভুত অন্তত ১৫জন নতুন প্রজন্ম প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়ে নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে নাড়া দিয়েছেন। ফলে আমেরিকার রাজনীতিতে তাদের আগামী দিনে বিপুল সম্ভবাবনা দেখছেন রাজনৈতিক মহল। এই প্রার্থীদের অধিকাংশই ছিলেন সিনেটর বার্ণি সেন্ডার্স-এর সমর্থক এবং প্রগ্রেসিভ ধারার। তারা সদস্য গঠিত বাংলাদেশী-আমেরিকান ফর পলিটিক্যাল প্রগ্রেস (বিএপিপি বা বাপ) এর সদস্য। মূলধারার রাজনীতিতে তারা এবারই প্রথম সরাসরি ভোটের নির্বাচনে অংশ নেন।
উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত প্রাইমারী নির্বাচনে ইউএস কংগ্রেসে ২জন, ষ্টেট অ্যাসেম্বলীতে ৩জন বাংলাদেশী-আমেরিকান এবং ডিষ্ট্রিক্ট লীডার সহ বিভিন্ন পদে একাধিক বাংলাদেশী বংশদ্ভুত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশী বংশোদ্ভুত প্রার্থীদের নিয়ে এখন চলছে জয়-পরাজয়ের চুলচেরা বিশ্লেষন। এই নির্বাচনে মাত্র একজন বাংলাদেশী বংশোদ্ভুত প্রার্থী মোহাম্মদ এম রহমান জয়ী হয়েছেন। তিনি অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-২৪ থেকে জুডিলিয়াল ডেলিগেট পদের প্রার্থী ছিলেন। খবর ইউএনএ’র।
গত ২৩ জুন মঙ্গলবারের নির্বাচনের প্রাথমিক ফলাফল বিশ্লেষন করলে দেখা যায়, এই নির্বাচনে সমচেয়ে আলোচিত প্রার্থী ছিলেন নিউইয়র্ক ষ্টেটের অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩৭ (কুইন্স ব্রীজ, লং আইল্যান্ড সিটি, সানি সাইড, উডসাইড, ম্যাসপাথ ও রিজউড) থেকে অ্যাসেম্বলীওম্যান পদে লড়ছেন মেরী জোবায়দা। তার জয়ের ব্যাপারে অনেকেই ছিলেন আশাবাদী। নির্বাচনে তিনি তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী প্রবীণ ও বর্তমান অ্যাসেম্বলীওম্যান ক্যাথেরিন নোলান-এর চেয়ে অর্ধেক ভোট পেয়ে পরাজিত হয়েছেন। প্রথমবারের মতো নির্বাচন করে একজন শক্ত প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে এবং শক্ত অবস্থান সৃষ্টি করায় আগামী দিনের জন্য কমিউনিটির অনেকেই নতুন করে ভাবছেন মেরী জোবায়দা-কে নিয়ে।
পাশাপাশি ইউএস কংগ্রেসের অন্যতম শক্তিশালী সদস্য কংগ্রেম্যান গ্রেগরী মিক্স-এর সাথে প্রথমবার নির্বাচন করে কংগ্রেশনাল ডিষ্ট্রিক্ট-৫ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচিত হয়েছেন সানিয়াত চৌধুরী। একই রকম আলোচিত প্রার্থী হচ্ছেন অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-২৪ এর প্রার্থী মাহফুজুল ইসলাম, অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩৪ এর জয় চৌধুরী, অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-২৪ থেকে ফিমেল ডিষ্ট্রিক্ট লীডার মৌমিতা আহমেদ ও মেল ডিষ্ট্রিক্ট লীডার মাহতাব খান। অপরদিকে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন নিউইয়র্কের ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্র্রিক্ট-২৪ থেকে কমিটিওম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা কারী বাংলাদেশী বংশোদ্ভূত জামিলা আক্তার উদ্দিন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests