১৭৭৬ সালের ৪ জুলাই স্বাধীনতার ঘোষণা দেয় পৃথিবীর সর্বোচ্চ ব্যক্তি স্বাধীনতার গণতান্ত্রিক দেশ যুক্তরাষ্ট্র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ১৭৭৬ সালের ৪ জুলাই স্বাধীনতার ঘোষণা দেয় পৃথিবীর সর্বোচ্চ ব্যক্তি স্বাধীনতার গণতান্ত্রিক দেশ যুক্তরাষ্ট্র। ২৪৪ বছর আগে যুক্তরাষ্ট্র ছিলো একমাত্র দেশ যারা স্বাধীনতার ঘোষণা দিয়ে, যুদ্ধ করে তা অর্জন করে।
ওই বছরেরই ২ জুলাই নিউইয়র্কে এই ঘোষণাপত্র অনুমোদন করেন আমেরিকান বিপ্লবী বাহিনীর ৩ নেতা জর্জ ওয়াশিংটন, বেনজামিন ফ্রাঙ্কলিন ও জন অ্যাডামস। ৪ জুলাই ওয়াশিংটনে ঘোষণা করা হয় স্বাধীনতার। একই দিনে পেনসেলভিনিয়া ইভিনিং পোস্ট ও পেনসেলভিনিয়া গ্যাজেটে বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেয়া হয় যুক্তরাষ্ট্র আজ থেকে স্বাধীন। তা আর ব্রিটিশ কলোনি নয়। উত্তর আমেরিকার ১৩টি ব্রিটিশ কলোনিকে এই ঘোষণাপত্রে স্বাধীন বলে উল্লেখ করা হয়্। এরপর ব্রিটিশ বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় মার্কিন বিপ্লবীরা। প্রায় সোয়া ৮ বছরের রক্তক্ষয়ী সংগ্রামের পর ব্রিটিশ শাসনমুক্ত হয় উত্তর ইউরোপ।
এই প্রস্তাব এনছিলেন রিচার্ড হেনলি লি। এ কারণে আমেরিকার স্বাধীনতার ঘোষণাকে বলা হয় হেনলি লি রেজ্যুলেশন।
আমেরিকান বিপ্লবে মার্কিনিদের সহায়তা করে ফরাসী আর স্প্যারিশরা। আর ব্রিটিশ পক্ষে ছিলো জার্মান আর স্থানীয় ইন্ডিয়ানরা। জর্জ ওয়াশিংটন কথা দিয়েছিলেন স্বাধীনতা অর্জন করলে যুক্তরাষ্ট্র হবে পৃথিবীর সর্বোচ্চ ব্যক্তি স্বাধীনতার গণতান্ত্রিক দেশ। যে দেশে কোনও রাজা থাকবে না। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন ইলোক্টরাল কলেজ দ্বারা। যুক্তরাষ্ট্রে বিদ্যমান বিশ্বের প্রাচীনতম প্রেসিডেন্সিয়াল শাসন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








