Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে ৪৩ প্রিসেনক্ট কর্মকর্তা-কমিউনিটি নের্তৃবৃন্দ বৈঠক

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: July 4, 2020 | 1:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ৪৩ পুলিশ প্রিসেনক্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটি নের্তৃবৃন্দ। নিউইয়র্কের ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার এভিনিউর এশিয়ান ড্রাইভিং স্কুলের হল রুমে সম্প্রতি এ বৈঠক অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের গভর্ণর এন্ড্রু কুমো ঘোষিত পুলিশ রিফর্মসহ আইন শৃংঙ্খলা পরিস্থিতির নানা বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। এ সময় বক্তব্য রাখেন ৪৩ পুলিশ প্রিসেনক্ট কর্মকর্তা মি: অরটিজ, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, সাধারন সম্পাদক নজরুল হক, বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া, স্টার্লিং ফার্মেসির প্রেসিডেন্ট অ্যান্ড সিইও আবদুল ডব্লিউ চৌধুরী জাকি, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এন ইসলাম মামুন, নিরব রেষ্টুরেন্ট ও নিরব বাজারের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও বখতিয়ার রহমান খোকন, খলিল বিরিয়ানি হাউসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোঃ খলিলুর রহমান, রংধনু সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি এম বি তুষার, উড এভিনিউ মসিজদের নুরুস সামাদ ও রাশেদ আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট সারোয়ার চৌধুরী, ফাল্গুনি চটপট্টি হাউসের মালিক মাসুদ ফকির প্রমুখ।
মি: অরটিজ ৪৩ প্রিসেনক্ট’র পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। পুলিশ বিভাগ রিফর্ম, নিরাপত্তাসহ নানা ইস্যুতে কমুউনিটি নেতাদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। এ এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তার অঙ্গীকার ব্যক্ত করে তিনি জনসাধারণের নিরাপত্তা বিধানে নির্ভয়ে পুলিশের সাথে একযোগে কাজ করার জন্য কমিউনিটি নের্তৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেন।

কমুউনিটি নেতারা জর্জ ফ্লয়েড হত্যা কান্ডের প্রসঙ্গ তুলে ধরে কমুউনিটি নেতারা তাদের মতামত তুলে ধরেন। তারা বলেন, পুলিশের ক্ষমতা ব্যবহার করে যারা নিরীহ মানুষের ওপর নির্যাতন চালায়, হত্যাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়, মানুষ তাদের কাছে নিজেকে নিরাপদ মনে করবে না। পুলিশকে জনগনের বন্ধু, সেবক হিসেবেই তাদের পাশে দেখতে চায়। তারা বলেন, পুলিশের রিফর্ম এখন সময়ের দাবি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV