নিউইয়র্ক সিটিতে অক্টোবরে ২২ হাজার কর্মচারি ছাঁটাইয়ের আশঙ্কা; পুলিশের বাজেট হ্রাস ১ বিলিয়ন ডলার
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : করোনার কারণে আমেকিায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নিউইর্য়ক সিটি। মেয়র বিল ডি ব্লাজিও নিউইর্য়ক সিটির আগামী বাজেট নিয়ে হিমশিম খাচ্ছেন। মেয়র জানান, ৯ বিলিয়ন ডলার বাজেট ঘাটতিতে রয়েছে নিউইর্য়ক সিটি। ৬ বিলিয়ন ডলার সাশ্রয়ের পরিকল্পনা করছেন মেয়র। প্রত্যেক এজেন্সী থেকেই বাজেট কমাতে চান তিনি। শুধুমাত্র পুলিশ ডিপার্টমেন্ট থেকেই সাশ্রয় করার পরিকল্পনা ১ বিলিয়ন ডলার। এরই অংশ হিসেবে কর্মচারি ছাঁটাই হতে পারে। নিউইয়র্ক সিটিতে অক্টোবরে ২২ হাজার কর্মচারি ছাঁটাইয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
মেয়র বলেন, এ সিটিকে বাঁচাতে সাহায্য অবশ্যই প্রয়োজন। ওয়াশিংটনকে এটা বুঝতে হবে। এক. ফেডারেল থেকে স্টিমুলাস প্যাকেজ আসতে হবে। নতুবা দুই. নিউইয়র্ক স্টেটের কাছ থেকে অর্থ লোন নিতে হবে। তা নির্ভর করছে আলবেনীর ওপর। এ দুটি যায়গা থেকে সাড়া না পেলে লাস্ট অপশন লে অফ। সিটির ২২ হাজার কর্মচারিকে আগামী অক্টোবরে করতে হবে ছাঁটাই।
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency