আটলান্টিক সিটিতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : করোনার দহনকালেও উৎসাহ-উদ্দীপনা ও সীমিত আনন্দ আয়োজনে আটলান্টিক সিটিতে গত ৪ঠা জুলাই, শনিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিনব্যাপী বিভিন্ন আনন্দ-আয়োজনের মধ্যে ছিল ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে আতশ বাজি পোড়ানো, আলোকসজ্জা, বারবিকিউ পার্টি,সংগীত অনুষ্ঠান ইত্যাদি।আটলান্টিক সিটির প্রাণভোমরা ক্যাসিনোগুলো অন্যান্যবার খদ্দেরদের মনোরঞ্জনের জন্য নানারকম মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করলেও করোনার কারনে এবছর তার ছিটেফোঁটাও ছিল না। কারন স্বাধীনতা দিবসকে সামনে রেখে নিউজারসি রাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী ক্যাসিনোগুলো সবেমাএ সীমিত পরিসরে কার্যক্রম শুরু করেছে।

আটলান্টিক সিটিতে কেউ বেড়াতে এলে বোর্ডওয়াকে বেড়াতে যাবে না, তা হতেই পারে না।তাই আটলান্টিক সিটির ঐতিহাসিক বোর্ডওয়াকে ছিল দিনমান কাদা থিকথিক ভিড়। বোর্ডওয়াক কেন্দ্রিক বিনোদনকেন্দ্র গুলো ছিল বিনোদন পিয়াসী মানুষদের ভিড়ে ঠাসা।আটলান্টিক মহাসাগরের বীচগুলোও ছিল সাগর মন্থনে আসা সাগরপ্রেমীদের পদচারনায় মুখর।তাদের কেউ সার্ফিং করে, কেউবা সাঁতার কেটে,কেউবা জলকেলি করে, আবার কেউবা মহাসাগরের রূপসুধা উপভোগ করে দিন গুজরান করে। করোনার কারনে এবছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে তেমন কোন আয়োজন ছিল না। স্বাধীনতা দিবসের সীমিত উৎসব উদযাপনের ব্যস্ততায় কখন যে দিন পার হয়ে রাত নেমে আসে তা কারো খেয়ালই নেই।রাত নিশুতি হতেই একে একে নিভে আসে স্বাধীনতা দিবসের উৎসবের সীমিত আনন্দ আলো।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি