Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: July 5, 2020 | 5:21 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে পুলিশের হেফাজতে থাকাকালীন কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডের করুণ মৃত্যুতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য জুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের ধারাবাহিকতায় নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতেও প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ’ব্ল্যাক ম্যান ইউনাইটেড কোয়ালিশন’ ও ষ্টিভেন ইয়াং এর উদ্যোগে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত চার জুলাই শনিবার যুক্তরাষট্রের স্বাধীনতা দিবসের দিন দুপুর একটায় আটলান্টিক সিটির ২৭১৫, আটলানটিক এভিনিউতে অবস্হিত ‘পাবলিক সেইফটি ভবন’ এর সামনে পূর্ব ঘোষিত এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহনকারীদের কণ্ঠে ছিল পুলিশি বর্বরতার বিরুদ্ধে নানা স্লোগান, আর হাতে ছিল প্রতিবাদী সব পোস্টার-ব্যানার-ফেস্টুন। আয়োজক সংগঠনের নেতৃবৃনদ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল আটলান্টিক সিটির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আলবেনী এভিনিউর সেতুর কাছে এক্সপ্রেসওয়ে অবরোধ করার চেষ্টা চালায়। আটলান্টিক সিটি পুলিশ আইন অমান্যের জন্য ঘটনাস্হল থেকে স্টিভেন ইয়াং সহ সাতজনকে গ্রেফতার করলে সেখানেই প্রতিবাদ বিক্ষোভের সমাপ্তি ঘটে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV