নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি ও ইকে টেকনোলজির মাস্ক বিতরণ (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি এবং ইকে টেকনোলজি গ্রুপ ইনক করোনা ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ফেস মাস্ক সহ খাদ্য সামগ্রী বিতরণ করেছে। গত ৫ জুলাই রোববার বিকেলে ব্রঙ্কসের স্টরলিং-বাংলাবাজার এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরুর সভাপতিত্বে এবং সংগঠনের সহ সভাপতি জালাল চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইকে টেকনোলজি গ্রুপ ইনক’র ইন্সট্রাাটর ইঞ্জিনিয়ার আব্দুল কাদের।
এসময় অন্যদের মধ্যে ছিলেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বাঙালির চেতনা মঞ্চের সভাপতি আব্দুর রাহিম বাদশা, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট নুরে আলম জিকু, নূর উদ্দিন, এইচ এম মিজানুর রহমান সহ কমিউনিটি নের্তৃবৃন্দ।

বাংলাদেশী কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির মানুষের মাঝে বিনামূল্যে ফেস মাস্ক সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বক্তারা ফেস মাস্ক ব্যবহারসহ সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, সুস্থ থাকার জন্য একে অন্যকে সহযোগিতা করতে হবে। ভয় নয়, সচেতনতা দিয়ে রুখতে হবে করোনাভাইরাসকে।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity