Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ’র ত্রাণ সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: July 7, 2020 | 10:44 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ ৫ জুলাই রোববার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটস্থ ডাইভারসিটি প্লাজায় বিশ্বের সকল রোগাক্রান্ত ব্যক্তির রোগমুক্তি এবং মৃত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকার স্বনামধন্য মানবাধিকার প্রতিষ্ঠান ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ’র সভাপতি শাহ শহীদুল হক (সাইদ।)।

প্রধান অতিথি ছিলেন কম্যুনিটি বোর্ড-৩ এর চেয়ার পারসন রেনেতা ইংলিশ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ও কম্যুনিটি বোর্ডের সদস্য আবদুর রহীম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা কম্যুনিটি বোর্ড-৩ এর সদস্য আব্দুল মুকিত চৌধুরী, এর্টনী মঈন চৌধুরী, মুন্সিগঞ্জ বিক্রয়মপুর এসোসিয়েশনের সভাপতি মির্জা জামান শামীম, কম্যুনিটি এ্যাক্টিভিষ্ট নাজমুল আলম শ্যামল, হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ এর সহ সভাপতি শাহাদাত হোসেন, কার্যকরি কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খাঁন শওকত, প্রচার সম্পাদক এ.এস.এম সায়েম চৌধুরী, সদস্য গাউছুল ইসলাম স্বজন, আনোয়ার হোসেন, মানিক বাবু প্রমুখ।

সভায় বিশেষ প্রার্থনা সভা পরিচালনা করেন মোহাম্মদী সেন্টারের কর্ণধার ঈমাম কাজী কাইয়ূম। তিনি তার মোনাজাতের মাধ্যমে বিশ্বের সকল রোকাগ্রস্থ মানুষের আশু মুক্তি কামনা করেন। পাশাপাশি সর্বগ্রাসী করোনা ভাইরাসে আমরা যে সকল বন্ধু বান্ধবসহ অন্যান্য ব্যক্তিবর্গকে হারিয়েছি তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানে বাংলাদেশ আমেরিকাসহ পুরো বিশ্বকে হেফাজত করার জন্য প্রার্থনা করেন।

অনুষ্ঠানে স্বাগত ভাষণে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের সভাপতি শাহ শহীদুল হক (সাঈদ) সকল অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “মানুষ মানুষের জন্য” এ মন্ত্র নিয়ে আমরা যুগ যুগ ধরে মানব সেবায় আত্ম নিয়োজিত। আমরা এ যাবত চারবার প্রায় ১০০০ (এক হাজার) মানুষকে মানবিক সাহায্য সামগ্রী বিতরণ করেছি। কম্যুনিটি বোর্ড-৩ এর কর্মকর্তাবর্গ আমাদের সর্বমোট ৫০০০ মাস্ক, ১০০০ পানীয় দ্রব্য সাহায্য দিয়েছেন, কুইন্স বরো প্রেসিডেন্ট থেকে আমরা ২০০ মাস্ক সাহায্য পেয়েছি এবং সংগঠনের নিজস্ব তহবিল থেকে সিরিয়াল, হ্যান্ড গ্লাভস ইত্যাদি সাহায্য সামগ্রী কুইন্সবাসীদের মধ্যে বিতরণ করা হয়েছে। তিনি বলেন, আমাদের মানবিক সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকবে। প্রধান অতিথি কম্যুনিটি বোর্ড-৩ এর চেয়ার পারসন রেনেতা ইংলিশ এ ধরনের আয়োজকদের ভ‚য়শী প্রশংসা করেন। তিনি মানুষের কল্যানার্থে যারা মূল্যবান সময় দিয়ে থাকেন তাদের জন্য কম্যুনিটি বোর্ড-৩ সব সময় ঋণী থাকবে। মিস রেনেতা সকলকে আদম শুমারীতে অংশগ্রহনের অনুরোধ জানান।

পরে উপস্থিত বাংলাদেশী, ইন্ডিয়ান, নেপালী, স্পেনিশ, ব্ল্যাক, হোয়াইট সর্বস্তরের জনসাধারণের মধ্যে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এবং দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কম্যুনিটিতে বিশেষ অবদান স্বরূপ ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের পক্ষ থেকে মিস ইংলিশকে এওয়ার্ড প্রদান করা হয়।

আগামী শুক্রবার ১০ই জুলাই ২০২০ সন্ধ্যা ৭ ঘটিকায় জ্যাকসন হাইটস্থ ডাইভারসিটি প্লাজায় কুইন্স বরো প্রেসিডেন্টের কার্যালয় থেকে আরো কিছু ত্রাণ সামগ্রী জনসাধারণের মাঝে বিতরণ করা হবে। সকলের উপস্থিতি কাম্য। সর্বশেষে প্রদীপ প্রজ্জলন করে নিহত ব্যক্তিদের প্রতি স্বরণ ও শ্রদ্ধা করে সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV