Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

পিএইচডি-এমবিএ ডিগ্রি নিয়ে পিয়ন পদে আবেদন!

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: July 30, 2011 | 9:19 AM

ইউএসএ নিউজ ডেস্ক: ভারতে এখন পিএইচডি-এমবিএ ডিগ্রিধারীরা পিয়ন পদে চাকরি পেতে আবেদন করছেন। তাদের একজন মনমোহন সিং রাঠোর। কম্পিউটার বিজ্ঞানে এমফিল ডিগ্রি রয়েছে এ যুবকের। সাংবাদিকতায় একটি ডিগ্রিও রয়েছে তার। এখন শিক্ষকতা করছেন বেসরকারি একটি স্কুলে। মারাঠী যুবা মহমোহনও আবেদন করেছেন চাকরির জন্য। চাকরিটি হলো পিয়নের। শুরুতে মাস গেলে বেতন ৪ হাজার ৭০০ রুপি। তা বেড়ে ৭ হাজার রুপি পর্যন্ত হতে পারে। এ খবর দিয়েছে বিডিনিউজ। ভারতের অর্থনীতি এগিয়ে গেলেও তা যে যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারছে না, তা স্পষ্ট হলো মনমোহনের কথায়। তিনি বলেন- আমার কয়েকটি বড় ডিগ্রি রয়েছে সত্যি। কিন্তু চাকরির নিশ্চয়তা কোথায়? এ চাকরিটি তো সরকারি। পেলে হাঁফ ছেড়ে বাঁচবো। রাজস্থানের উদয়পুরের মোহন লাল সুখাডিয়া ইউনিভার্সিটি পিয়নের ১৫টি পদের জন্য চাকরির বিজ্ঞাপন দিয়ে ৩ হাজার আবেদনপত্র পেয়েছেন। আবেদনপত্রগুলো পর্যবেক্ষণ করে এনডিটিভি দেখেছে, আবেদনকারীদের মধ্যে পিএইচডি, এমবিএ ডিগ্রিধারীও রয়েছে। পিয়নের চাকরির জন্য এত যোগ্যতাসম্পন্ন প্রার্থীর আবেদনে বিস্ময় প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আই ভি ত্রিবেদী। তিনি জানালেন, এ পদে এমন যোগ্যতার প্রার্থীদের আবেদন আগে কখনও দেখেননি তিনি। চাকরিপ্রার্থীরা বলছেন, এ চাকরিটি সরকারি বলে পেনশনসহ অন্য সুবিধাগুলোর নিশ্চয়তা থাকে। তাই পদ ছোট হলেও তা লোভনীয়।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV