কবি-ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী’র ৬০ তম জন্মবার্ষিকী ১৭ জুলাই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : সুফিয়ান আহমদ চৌধুরী। কবি-ছড়াকার-গল্পকার- সংগঠক-আইনজীবি। ১৯৭৩ সালে ছড়া-কবিতা-গল্প দিয়ে তাঁর যাত্রা শুরু হলেও প্রগতিশীল শিশু-কিশোর রচনায় মানস পরিস্ফুটনে তিনি সফল।পরবর্তীতে শিশু – কিশোর সব শাখায় তাঁর স্বচ্ছন্দ পদচারণা ঘটেছে। লেখক দেশ-বিদেশের বাইরে বিভিন্ন পত্র-পত্রিকা ও সাময়িকী-সংকলনে লিখে চলেছেন অবিরাম।
সুফিয়ান আহমদ চৌধুরী সিলেটের বিশ্বনাথ উপজেলার চাঁন্দভরাঙ্গ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবাওে ১৯৬০ সালের ১৭ জুলাই জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম শামছউদ্দিন আহমদ চৌধুরী(ছুটু মিয়া) এবং মাতা মরহুম আলহাজ্ব বেগম সুফিয়া চৌধুরী। সিলেট শহরের ধোপাদীঘির পূর্ব পাড়ের স্হায়ী বাসিন্দা জনাব সুফিয়ান আহমদ চৌধুরী বর্তমানে নিউইয়র্ক-এর জ্যাকসন হাইটসে সপরিবারে বসবাস করছেন।তাঁর স্ত্রী তামান্না নাহার চৌধুরী(নাজ) এবং একমাত্র কন্যা নুসরাত চৌধুরীও যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাঁর অনবদ্য গ্রন্থসমূহ নিধিরাম সর্দার,রাজার চোখে বানের পানি,স্মৃতির ক্যানভাসে,কোলা ব্যাঙের বিয়ে,সুবর্ণ ভোর,যত দূরে যাই,ইলিক ঝিলিক রোদের হাসি, কাকতাড়ুয়ার ভয় ও পোড়াবাড়ি।
তিনি তাঁর লেখায় দূরদর্শী চিন্তা-চেতনা ও আদর্শ বাঙালির মন-মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। স্বদেশ-মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি উদ্ধুদ্ধ থেকে লেখালেখি করে আসছেন।তিনি ছড়া পরিষদ, সিলেট,সিলেট সাহিত্য পরিষদ ও স্বদেশ ফোরাম, নিউইয়র্ক -এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে একজন সফল সংগঠকের সুখ্যাতি অর্জন করেছেন দেশ-বিদেশে।
জড়িত রয়েছেন দেশ-বিদেশে সাহিত্য- সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথেও।তিনি সাহিত্য সাময়িকী ‘জীবন মিছিল’এর সম্পাদক।এ ছাড়াও আরো সম্পাদনা করেছেন আইন দর্পণ,কিশোর দর্পণ ও বঙ্গবীর।এম সি কলেজ,সিলেট -এর বার্ষিকী ‘পূর্বাশা’ বার্ষিকী সম্পাদক হিসেবে সম্পাদনা করেছেন কলেজ জীবনে। ১৯৯৮ সালে সিলেট জেলা আইনজীবি সমিতির গ্রন্থাগার সম্পাদক ছিলেন।এরপর দুইবার কার্য্যকরী পরিষদের সদস্যও নির্বাচিত হন বিপুল ভোটে। বর্ণাঢ্য জীবনের অধিকারী সুফিয়ান আহমদ চৌধুরী’র সুপরিচিতি ব্যাপক।সাদা মনের মানুষ হিসেবে সকল মহলের সকলের ভালোবাসার প্রিয় একজন মানুষ।
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency