Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

হজরত শাহজালাল (রা) এর ৭০১তম পবিত্র উরস শরীফ এবার ফেসবুক লাইভষ্ট্রিমে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে: ইমাম কাজী কায়্যূম

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: July 8, 2020 | 8:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : করোনা পরস্থিতির দরুণ সিলেটের ওলীকূল শিরোমণি হজরত শাহজালালের (রা) এর ৭০১ তম দু’দিন ব্যাপী মহাপবিত্র উরস মোবারক যা আগামী ১১ ও ১২ই জুলাই সিলেটের দরগাহ শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য ছিল, তা দরগাহ উরস কমিটির সিদ্ধান্ত মোতাবেক চিরাচরিত উপায়ে সরে জমিনে না হওয়ার ঘোষণা এবং অন্য কোনভাবে ভার্চুয়ালী তা উদযাপনের কোন ব্যবস্থার কথা খবরে না আসার পরিপ্রেক্ষিতে বিশ্ব প্রবাসী সিলেটবাসীর পক্ষে মহা পবিত্র এই উরস শরীফটি আমেরিকার নিউইয়র্কস্থ মোহাম্মদী সেন্টারের আয়াজনে আগামী ১২ই জুলাই, ২০২০, রোববার নিউইয়র্ক সময় রাত ১১:০০ টায়, বাংলাদেশ সময় সোমবার সকাল ৯:০০ টায় Imam Qazi Qayyoom এই আইডি থেকে সরাসরি লাইভষ্ট্রিম করা হবে বলে মোহাম্মদী সেন্টারের প্রতিষ্ঠাতা ইমাম কাজী কায়্যূম এক প্রজ্ঞাপনে অবহিত করেছেন।

উক্ত লাইভ অনুষ্ঠানে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দরবার শরীফের মাশায়েখগন উপস্থিত থাকবেন। আমেরিকায় আমাদের নতুন প্রজন্মের কারী ও না’তখানগন তাতে সুললিত কিরাত ও নাত পরিবেশন করবেন। ওলীকূল শিরোমণি বাবা শাহজালালের (রা) জীবনীর উপর আলোচনা ও মীলাদে মোস্তফা শেষে খোদায়ী গজব করোনাভাইরাস থেকে মুক্তি, এ ভাইরাসে নিহত শহীদদের দরজা বুলন্দি এবং যারা রোগগ্রস্থ তাদের শেফা এবং আমরা আমাদের সকল জায়েজ হাজতের জন্য বিশ্বেব্যাপী সিলেটবাসী ও বাবার আশেকানদের অংশগ্রহণে একই সাথে দোয়া-মোনাজাত করা হবে ইনশাল্লাহ! এতে সকলকে অংশগ্রহণের অনুরোধ করা যাচ্ছে। যেকোন অনুসন্ধানের জন্য 1-718-496-9377 এই ফোন নাম্বারে অথবা [email protected] এই মেইলে যোগাযোগ করা যেতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ