নিউইয়র্কে ৫ দিনব্যাপী বাংলাদেশ একাসপো ২০১১
হাকিকুল ইসলাম খোকন: দেশে উৎপাদিত পন্যের বাজার সৃষ্টির ল্েয গত ২৫ জুলাই নিউইর্য়ক সিটির কুইন্সের উডসাইডস্থ কুইন্স প্যালাসে ৫ দিনব্যাপী বাংলাদেশর পন্যেরর একক বানিজ্য মেলা বাংলাদেশ এক্সপো ২০১১ র্নিদ্বারিত সময়ের ২ঘন্টা পর রাত সাড়ে আটটায় উদ্বোধন করেন প্রধান অথিতি নিউইর্য়কস্থ বাংলাদেশ কনসাল জেনোরেল জনাব সাব্বির আহমদ চৌধুরী।

এ সময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ইউএসএ-এর ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক ফখরুল আলম,এম, এ বাতেন, ভি-কেয়ার ব্যবস্থাপনা পরিচালক জেমস্ জোসেফ,বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট নয়ন বাঙালী, নিউইর্য়কের এর্টনী মঈন চৌধুরী এবং নিউইর্য়কের ইভেন্ট ম্যানাজার রাজীব আহসান। উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা করেন নিউইর্য়ক প্রবাসী সঙ্গীত শিল্পী সুমা রহমান। বাংলাদেশ ভি-কেয়ার এবং নিউইর্য়কের রেখায়নের আয়োজনে এই মেলা ২৯শে জুলাই শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানান। এই মেলার নির্দ্ধারিত প্রধান অথিতি এটিএন বাংলা এবং এটিএন নিউজ চ্যায়ারম্যান ড: মাহফুজুর রহমান এবং গেষ্ট অব অনার বাংলাদেশ জাতীয় সংসদের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়র মোশারফ হোসেন এমপি, এবং একক সঙ্গীত সন্ধ্যায় শিল্পী ইভা রহমান যোগদান করেননি।

উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতি কনসাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরীকে প্রধান অথিতি করা হয়। মেলায় ৪০টিরও অধিক বাংলাদেশী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পন্য ও সেবামান প্রদর্শন করবে। মেলায় বাংলাদেশের ডেভেলেপার প্রতিষ্ঠান ব্যাংক, রেডিমেট গার্মেন্টস, ওভেন নিটওয়্যার, হোমটেক্সটাইল, হ্যান্ডিক্র্যাফট,সিরামিক ও টেবিলওয়্যার পন্য, টাইলস্, প্লাস্টিক ও রাবারের পন্য, চামড়াজাত দ্রব্য প্রর্দশিত হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে লোক সমাগম না হওয়াতে অনেকেই হতাস হয়েছেন। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity