যুক্তরাষ্ট্রের কানেটিকাটে মসজিদের নেতৃত্ব নিয়ে প্রবাসীদের মারামারি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যে একটি মসজিদের গঠনতন্ত্রে কিছু সংশোধনের দাবি ও আর্থিক অসততার অভিযোগে মারামারি করেছেন দুই পক্ষের কয়েকজন প্রবাসী।
গত ২৬ জুন অঙ্গরাজ্যের ম্যানচেস্টার শহরের ‘বায়তুল মামুর’ মসজিদে আসরের নামাজের পর তিন বছর মেয়াদী নতুন কমিটি গঠনের সাধারণ সভায় এ ঘটনা ঘটে।
মুসল্লিরা জানান, ওই সভায় বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে সাংগঠনিক অনিয়মের অভিযোগের পর এক কর্মকর্তা মুসল্লিদের ‘শয়তান’ বলে গালি দিলে মুহূর্তেই হট্টগোল শুরু হয়। সদস্যদের ভোটে বোর্ড অব ট্রাস্টি নির্বাচন, প্রতিষ্ঠাতা সদস্য, আজীবন সদস্য, টানা তিন বছরের স্থলে এক বছর চাঁদা পরিশোধকারিকে ‘গুড স্ট্যান্ডিং মেম্বার’ হিসেবে ভোটাধিকার দেওয়া ও সহকারী কোষাধ্যক্ষ পদ সৃষ্টির অনুরোধ নিয়ে এ বিরোধ সৃষ্টি হয়েছে।
এসব অভিযোগ সম্পর্কে বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য মঈনুল হক চৌধুরী হেলাল বলেন, “গঠনতন্ত্র অনুযায়ী সবকিছু করা হয়েছে। কিন্তু কিছু মুসল্লি চেয়েছিলেন সেই রীতি ভাঙতে। সে সুযোগ না পেয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করেন। তবে এক পর্যায়ে সবকিছু মিটে গেছে এবং নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে।”
পরিস্থিতি নিয়ে বিদায়ী ও নতুন কমিটির সাধারণ সম্পাদক আসিক রহমান লিখিত এক বিবৃতিতে জানান, ট্রাস্টি বোর্ডের নাজমুল ফারুক, মো. আব্দুল কাইয়ুম, মইনুল হক চৌধুরী হেলাল ও বর্তমান কমিটিসহ সবার সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
তবে বর্তমান কমিটির বিরুদ্ধে আর্থিক অসততাসহ নানা স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়ে গেছে মুসল্লিদের। ক্ষমতাসীনদের হামলার আশঙ্কায় একদল মুসল্লি পুলিশ প্রেসিঙ্কটে নিরাপত্তা চেয়ে আবেদনও করেছেন।
প্রবাসীরা জানান, এর আগেও এ মসজিদে ইমামকে লাঞ্ছিত করার ঘটনা ঘটিয়েছেন এক কর্মকর্তা। ১৩ বছরের বেশি সময় ধরে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করা তারেক আম্বিয়ার ‘পছন্দের লোক’ না হওয়ায় এক ইফতার মাহফিল থেকে কয়েক রোজাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে ।বিডিনিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests