Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির খাদ্য সামগ্রি বিতরণ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: July 11, 2020 | 4:10 PM

https://www.facebook.com/USANewsNY/videos/653921605254122

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটি ইনক করোনা মহামারী কবলিতদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রি বিতরণ করেছে। সিটি কাউন্সিলম্যান কোস্টা কনস্টান্টিনাইডসের সৌজন্যে গত ১০ জুলাই শুক্রবার বিকেলে ব্রঙ্কসের স্টরলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলে এসব সামগ্রী বিতরণ করা হয়। বৈরী আবহাওয়ার মধ্যেই খাদ্য সামগ্রি বক্স গ্রহণ করেন বাংলাদেশ কমিউনিটির লোকজন।
খাদ্য বিতরণ কর্মসূচিতে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, নির্বাহী সদস্য আবুল কাশেম চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মো. শামীম মিয়া, বাংলাদেশ সোসাইটির আবন্ন নির্বাচনে স্কুল ও শিক্ষা সম্পাদক পদপ্রার্থী সামাদ মিয়া জাকারিয়া প্রমুখ।

পরে করোনা মহামারী ক্ষতিগ্রস্ত বাংলাদেশ কমিউনিটির লোকজনের মাঝে খাদ্য সামগ্রির প্যাকেট বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ কর্মসূচিতে এ সময় বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, নিউইয়র্কে মধ্য মার্চ থেকেই করোনা মহামারী কবলিতদের মাঝে নানাভাবে সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ সোসাইটি। করোনায় মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ দাফনের জন্যে সোসাইটির কেনা শতাধিক কবরের জায়গা দেয়া হয়েছে বিনামূল্যে। ফিউনারেল খরচও দেয়া হয়েছে অনেককে। তারা জানান, কার্যকরী কমিটির পুরো টিম করোনায় বিপর্যস্ত বাংলাদেশিদের জন্যে কাজ করে যাচ্ছে। এজন্যে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

এর আগে গত ১০ জুলাই মঙ্গলবার বিকেলেও নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশ সোসাইটি ইনক করোনা মহামারী কবলিতদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রি বিতরণ করেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ