Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন অব নর্থ আমেরিকা-ফোবানা’র নেতৃত্ব দখলে মরিয়া জেলখাটা দাগী আসামীরা!

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: July 13, 2020 | 1:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ফোবানার নেতৃত্ব দখলে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রে জেলখাটা চিহ্নিত দাগী আসামীদের একটি সংঘবদ্ধ গ্রূপ। এই গরুপের সম্মুখ থেকে নেতৃত্ব দিচ্ছেন ফোবানার তথাকথিত এক নেতা। তার নেতৃত্ব কিছু চিহ্নিত জেলাখাটা দাগী আসামীরা সংঘবব্ধ হয়ে গত কয়েক বছর ধরেই ফোবানার নেতৃত্ব দখলে মরিয়া হয়ে উঠেছে বলে জানা যায়।

অনুসন্ধানে জানা যায়, গত কয়েক বছর ধরেই ফোবানার সুনাম বৃদ্ধি এবং উত্তর আমেরিকায় ফোবানার গ্রহনযোগ্যতা বৃদ্ধির লক্ষে ফোবানার নেতৃত্বে কোন ক্রিমানাল যাতে না আসতে পারে সেজন্য বারবার প্রস্তাব আনার পরও এই প্রস্তাব পাশ করাতে বছরের পর বছর ব্যর্থ হয়েছে ফোবানা কর্তৃপক্ষ। এ বছর ২০২০ সালে এই ধরনের একটি প্রস্তাব আনে ফোবানার সদস্য আটলান্টায় বসবাসরত ডা. মুহাম্মদ আলী মানিক। প্রস্তাব এনে তিনি বলেন, ফোবানা একটি প্রেস্টিজিয়াস সংগঠন। বাংলাদেশ সহ সারা বিশ্বে, বিশেষ করে উত্তর আমেরিকায় একটি বেশ জনপ্রিয় সংগঠন। ফোবানার মত একটি সংগঠনের নেতৃত্বে কোন ক্রিমিনাল আসে কিভাবে? এটাত ভাবাই যায়না যে, ফোবানার নেতৃত্বে এক বা একাধীক ক্রিমিনাল রয়েছে। যদি কোন ক্রিমিনাল বা জেলখাটা দাগী আসামী এই সংগঠনের নেতৃত্বে আসে তাহলে সংগঠনটি মানুষের কাছে মুখ দেখাবে কি করে। অথচ এই ফোবানারই কিছু সংখ্যক চিহ্নিত নেতার মদদে জেলাখাটা দাগী আসামীরা ফোবানা দখলে মরিয়া হয়ে উঠেছে। তারা ফোবানাকে ধ্বংস করবার লক্ষ্য নিয়ে ফোবানার ভিতরে গরুপিং তৈরি করে ফোবানার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।

এদিকে গত ৩৩তম ফোবানায় নির্বাচনে হেরে গিয়ে এই ফোবানার ৫টি সংগঠন ফোবানার বিভক্ত অন্য একটি সংগঠনে গিয়ে যোগদান করে। ৩৩তম ফোবানায় এক বছরের জন্য নির্বাচিত এক্সিকিউটিভ কমিটি প্রায় ৯ মাস পরও এই পাঁচটি সংগঠনের বিরুদ্ধে কোন সাংগঠনিক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। অথচ এই পাঁচটি সংগঠন ক্রমাগত ভাবে ফোবানার সুনাম ক্ষুন্ন করে ফোবানার বিভক্ত অংশের সাথে মিলিত এবং সমর্থন জানিয়ে তাদের পক্ষে খোলামেলা কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাদের ভাষায়, আমরাত সংবাদ সম্মেলন করে অন্য ফোবানায় যোগদান করেছি। এই ফোবানা এবং ফোবানার নেতৃবৃন্দকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বহিস্কার করেই আমরা এই ফোবানায় যোগদান করেছি। ওরা আমাদেরকে কি বহিস্কার করবে। আমরাইত ওদেরকে বহিস্কার করে দিয়ে অন্য ফোবানায় যোগ দিয়েছি।

এদিকে এই ৫টি সংগঠনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে না পারার পিছনেও একই নেতার নেতৃত্বে জেলাখাটা দাগী আসামীদের বিরোধীতা এবং ফোবানার কোন কোন নেতার এই দাগী আসামীদের পদলেহনের কারনকেই দুষছেন। তবে কারন যেটিই হোক না কেন, বর্তমান ফোবানা কতৃপক্ষ ফোবানাকে সঠিক ভাবে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে বারবার। এ বিষয়ে ফোবানার অনেক সিনিয়র নেতা মনে করেন, ফোবানার যে তরুন নেতৃত্বকে আমরা ভোট দিয়ে নির্বাচন করিয়ে নেতা বানিয়েছে তারা ফোবানাকে সঠিক ভাবে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। যার ফলে ফোবানার সুনাম ক্ষুন্ন হয়েছে।

এদিকে ফোবানার প্রাক্তন চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত লেখক বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবীর প্রতি এই বিষয়টির দৃষ্টি আকর্ষন করলে তিনি বলেন, ফোবানার নেতৃত্বে কোন জেলাখাটা দাগী আসামী আসার প্রশ্নই উঠেনা। তিনি বলেন, বহু ক্রিমিনাল ফোবানার নেতৃত্বে আসার চেষ্টা করছে। ফোবানায় এই ধরনের দাগী আসামীদের আসা বন্ধে অবিলম্বে ফোবানার সংবিধানে পরিবর্তন আনা জরুরি।  

এদিকে গত বছরের ১২ জুলাই ফোবানার এক সভায় ডা. মুহাম্মদ আলী মানিকের আনিত প্রস্তাবের উপর আলোচনায় রেহান রেজা, জয়নুল আবেদীন এবং রবিউল করিম বেলালের প্রচন্ড বিরোধীতার মধ্য দিয়ে প্রস্তাবটি রিভিউ কমিটিতে পাঠানো হয়েছে বলে জানা যায়। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV