কোভিড মহামারি নিয়ন্ত্রণে প্রমাণিত পদক্ষেপগুলো যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না; পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে : হু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : হু প্রধান ট্রেডস আধানম গেব্রেইয়েসুস সোমবার বলেন, কোভিড পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সব দেশে রোগের ভয়াবহ বিস্তার লক্ষ করছি। মহামারি নিয়ন্ত্রণে প্রমাণিত পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়ন বা অনুসরণ করা হচ্ছে না।
জেনেভায় ব্রিফিংয়ে ট্রেডস বলেন, বেশিরভাগ দেশ কোভিড পরিস্থিতি ঠেকাতে ভুল পথে চলছে। এই ভাইরাস এখনো মানুষের এক নম্বর শত্রæ। কিন্তু অনেক দেশের সরকার এবং জনগণের আচরণে তা মনে হয় না।
তিনি বলেন, কোভিড নিয়ে নেতাদের পাঁচমিশালী বার্তা’র কারণে মহামারিটি নিয়ন্ত্রণে আনার প্রয়াসের ওপর আস্থা হারাচ্ছে মানুষ।
ট্রেডস বলেন, এ মহামারি নিয়ন্ত্রণের মৌলিক পদক্ষেপগুলো অনুসরণ না করলে পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যেতে পারে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, কোভিডে এ পর্যন্ত বিশ্বের ১ কোটি ৩১ লাখ ৩৩ হাজার ৯৭১ জন আক্রান্ত হয়েছেন। ৫ লাখ ৭৩ হাজার ২৬৭ জনের প্রাণ গেছে। ৭৬ লাখ ৫৬ হাজার ২৮৯ জন সুস্থ হয়েছেন। বিবিসি, ভোয়া
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests