Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: July 15, 2020 | 5:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা যথাযথ শ্রদ্ধার সহিদ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়। গত ১৪ই জুলাই মঙ্গলবার জ্যাকসন হাইটস্থ খামার বাড়ী সামনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল ও স্মরণ-সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দ উপস্থিত থেকে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এর প্রতি বিন¤্র শ্রদ্ধা জানানো হয়। করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া ও মিলাদ মাহফিল এবং সংক্ষেপে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতী মুহাম্মদ ইসমাঈল। দোয়া ও মিলাদ মাহফিলে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আবদুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী, সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব এডভোকেট হারিস আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ বারী টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোঃ লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিম, নিউইয়র্ক সিটি জাপার সভাপতি শুভংকর গাঙ্গুলী, জাপার যুব বিষয়ক সম্পাদক আব্দুল মোতালেব, জাপার ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মুসলিম প্রমুখ।

এ সময় এরশাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বলা হয়, আজ জাতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ’র অভাব অনুভব করছে। বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নে রাজনীতি করেছিলেন। গ্রাম বাংলার উন্নয়নের মহানায়ক এর নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। উপস্থিত নেতৃবৃন্দ পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ’র মাগফেরাত কামনা করে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন সেজন্য দোয়া ও মোনাজাত করা হয়। এর পর তবরক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV