Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচন ২০২১: ডিষ্ট্রিক্ট-২৬ থেকে লড়বেন বাংলাদেশী-আমেরিকান মারুফ

অনলাইন ডেস্ক পঠিত: 172 বার

প্রকাশিত: July 15, 2020 | 6:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : আগামী বছর অর্থাৎ ২০২১ সালে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২৬ থেকে সুলতান মারুফ নামের এক বাংলাদেশী-আমেরিকান লড়াই বলে জানা গেছে। এই নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতার লক্ষ্যে ইতিমধ্যেই তিনি আগাম প্রচারণা শুরু করেছেন। নিউইয়র্ক সিটির এস্টোরিয়া, লং আইল্যান্ড সিটি, উডসাইড, সানিসাইড এবং ম্যাসপাথ এলাকা নিয়েই ডিষ্ট্রিক্ট-২৬ কাউন্সিল। খবর ইউএনএ’র।

বাংলাদেশী-আমেরিকান সুলতান মারুফ এই প্রতিনিধির সাথে আলাপকালে বলেন, তিনি নিউইয়র্কের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই বিষয়ে মাস্টর্স ডিগ্রিধারী। তার দেশের বাড়ী খুলনা হলেও তিনি বড় হয়েছেন ঢাকায়। ইউএনএ-ইউএসএ কুইন্স এবং লায়ন্স ক্লাব-এর সাবেক সভাপতি সুলতান মারুফ ‘যুদ্ধ নয় শান্তির পক্ষে’ রাজনীতি সচেতন ডেমোক্র্যাট, মানবাধিকার ও সমাজকর্মী। তিনি বিগত দিনে হাওয়ার্ড ডীন, বারাক ওবামা, আকেজান্দ্রিয়া ওকাসিও কটেজ প্রমুখ স্বনামখ্যাত রাজনীতিকদের ক্যাম্পেই-এর সাথে যুক্ত ছিলেন।

তিনি জানান, তার নির্বাচনী এলাকার মানুষদের জীবনযাত্রা আরো সুন্দর করার লক্ষ্যে ল্যান্ডলর্ড, ট্রাভেল ইস্যু, হাউজিং প্রভৃতি সমস্যার সমাধানে ভূমিকা রাখতে চান। তিনি বিজয়ী হলে তার সেলালরি ৫০% অর্থ নন প্রফিট সংগঠনে দান করার পাশাপাশি নিউইয়র্ক সিটির সাবওয়ে ও বাস ভাড়া ফ্রি, সকল সাবওয়েতে ডিজএবল মানুষদেও জন্য এক্সেস, লীগ্যাল এাসিসটেন্স গ্র্যান্ট প্রভৃতি সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার করার কথা বলেন। সিটি কাউন্সিলের আগামী নির্বাচনে জয়ের জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, চলতি ২০২০ সাল যুক্তরাষ্ট্রের নির্বাচনের বছর। আগামী ৩ নভেম্বর মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের পাশাপাশি ঐদিন দেশব্যাপী আরো গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীর রিপাবলিকান পার্টির প্রার্থী হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে প্রধান বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হতে চলেছেন ওবামা সরকারের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। চলছে উভয় প্রার্থীর প্রচারণা। অতি সম্প্রতি অনুষ্ঠিত নিউইয়র্কের ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারী নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্ব›িদ্বতাকারী ১৫জন বাংলাদেশী বংশোদ্ভুত প্রার্থীদের মধ্যে মাত্র একজন বিজয়ী হয়েছেন।

তবে প্রাইমারী নির্বাচনে বাংলাদেশী-আমেরিকান প্রার্থীরা আশার আলো দেখিয়েছেন। অপরদিকে সদ্য অনুষ্ঠিত ডেমোক্র্যাট দলীয় প্রাইমারী নির্বাচনে ফিলাডেলফিয়া থেকে ষ্টেট এটর্নী জেনারেল পদে বাংলাদেশী বংশোদ্ভুত ড. নীনা আহমেদ জয়লাভ করেছেন। আবার জর্জিয়া অঙ্গরাজ্যের ষ্টেট সিনেট নির্বাচনের এক আসনে বাংলাদেশী বংশোদ্ভুত শেখ রহমান চন্দন বিনা প্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী হয়েছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV