মার্কিন নির্বাচনের আগে সব রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করতে যাচ্ছে ফেসবুক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন নির্বাচনের আগে সব রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করতে যাচ্ছে ফেসবুক। কোম্পানিটির পলিসি মেকিং এ জড়িত এক ব্যক্তি এই কথ্য জানিয়েছেন। তবে এই সিদ্ধান্তের ব্যাপারে এখনও আলোচনা চলছে।
নির্বাচনকে কেন্দ্র করে ভুল তথ্য ভরা পোস্টও নিষিদ্ধ করার পরিকল্পনা করা হচ্ছে। গত মার্কিন নির্বাচনে ফেসবুককে ব্যবহার করে ভোটারদের নেতিবাচকভাবে প্রভাবিত করার অভিযোগ উঠেছিলো। ফেসবুক এই সিদ্ধান্ত নিলে এটি হবে একটি বড় ঘটনা। কারণ এর আগে যুক্তরাষ্ট্রে এই ধরণের সিদ্ধান্ত নেয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
ফেসবুক সাধারণত রাজনীতিবীদের প্রচারণায় নাক গলায় না। কিন্তু বিভিন্ন সময়ে এতে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। বিভিন্ন মহল থেকে এর আগেই এই সিদ্ধান্ত নেবার অনুরোধ উঠেছিলো।
এর আগে বিশ্বের অধিকাংশ দেশে নির্বাচনের আগে বিজ্ঞাপন নিষিদ্ধ করেছিলো ফেসবুক। যুক্তরাজ্যেও এই ধরণের উদ্যোগ নেয়া হয়েছিলো। তবে এই ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি ফেসবুক মুখপাত্র।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের