নিউইয়র্কের ব্রঙ্কসে মার্কস হোম কেয়ারের সহযোগিতায় ফোবানার কোভিড-১৯ ও অ্যান্টিবডি টেস্ট কর্মসূচি (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/767310917405081
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় মার্কস হোম কেয়ারের সহযোগিতায় ফোবানার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কোভিড-১৯ ও অ্যান্টিবডি টেস্ট কর্মসূচি। এ আয়োজনের সাথে আরো ছিল বাংলাদেশি-আমেরিকান পুলিশ এসোসিয়েশন-বাপা, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব এবং অল এশিয়ান আমেরিকান ফাউন্ডেশন। গত বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আয়োজিত ভ্রাম্যমাণ এ ক্যাম্পে করোনার অ্যান্টিবডি ও করোনায় সংক্রমিত কিনা তা পরীক্ষার জন্য অংশ নেন প্রায় ২৫০ জন মানুষ।

মার্কস হোম কেয়ারের ম্যানেজার আলমাস আলীর সমন্বয়ে এ আয়োজনে অন্যদের মধ্যে ছিলেন ফোবানা’র চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, ভাইস চেয়ারম্যান আলী ইমাম সিকদার, এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসেন আজম, মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ওয়াহিদ কাজী এলিন, বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন-বাপার সভাপতি ক্যাপ্টেম কারাম চৌধুরী, সহ সভাপতি সার্জেন্ট এরশাদ সিদ্দিকী, করেসপন্ডিং সেক্রেটারি অক্সিলারি সার্জেন্ট সৈয়দ এনায়েত আলী, সার্জেন্ট অ্যাট আর্মস অফিসার মাহবুবুর জুয়েল, কমিউনিটি বোর্ড মেম্বার মামনুল হক, বাংলাদেশ ল সোসাইটির সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবিব, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সহ সভাপতি রফিকুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট আবদুর রউফ দলা মিয়া, মাহবুব আলম, জুনেদ চৌধুরী, আবদুল হাসিম হাসনু, আহবাব চৌধুরী খোকন, শাহেদ আহমেদ, মঞ্জুর চৌধুরী জগলু, সামাদ মিয়া জাকের, জালাল চৌধুরী, ইমরান শাহ রন, জাফর তালুকদার, তৌফিকুর রহমান ফারুক, মার্কস হোম কেয়ারের কর্মকর্তা কামাল আহমেদ, রায়হান আহমেদ ও মাহাদিউর চৌধুরী প্রমুখ।

উদ্যোক্তারা জানিয়েছেন, মার্কস হোম কেয়ারের সহযোগিতায় ফোবানার ৫ম এই ইভেন্টে বিপুল সংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়ে কভিড-১৯ ও অ্যান্টিবডি টেস্ট করিয়েছেন। নির্ধারিত সময়ে কভিড -১৯ ও এন্টিবডি টেস্ট ইভেন্ট শেষ করার বাধ্যবাধকতা থাকায় প্রায় ২৫০ জনের টেস্ট করা সম্ভব হয়েছে। কভিড -১৯ ও এন্টিবডি টেস্ট করাতে ইচ্ছুকদের নিকটস্থ হাসপাতালে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

এই ইভেন্ট কে সফল করার জন্য ব্রঙ্কসবাসী ও মার্কস হোম কেয়ার সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান হয়। ব্রঙ্কসে কভিড-১৯ ও এন্টিবডি টেস্ট ইভেন্টে অংশগ্রহণকারীরা এক সপ্তাহ পর ৭১৮-৮৫১-৩০০০ নাম্বারে বিকেল ৫টা থেকে রাত ১১ টার মধ্যে কল করলে তাদের রেজাল্ট পাওয়া যাবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানান হয়েছে।

এদিকে, ফোবানা তাদের ব্রঙ্কস ইভেন্ট থেকে সেনসাস কর্তৃপক্ষের সাথে যৌথ ভাবে সেনসাস এর কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে। ব্রঙ্কস ইভেন্টে ফোবানা ও সেনসাস কর্তৃপক্ষ যৌথভাবে বিপুল সংখ্যক মানুষকে সেনসাসের ফর্ম ফিল আপ করান বলে আয়োজকরা জানান।

নিউইয়র্ক সিটি ব্যাপি ফোবানার ধারাবাহিক এমন উদ্যোগ কমিউনিটিতে ব্যাপক প্রশংসিত হয়েছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests