রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ’র খুনি সাবেক ব্যক্তিগত সহকারী হাসপিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ’র খুনি তার সাবেক ব্যক্তিগত সহকারী টাইরেস ডেভন হাসপিল। নিউইয়র্কের ম্যানহাটন এলাকার নিজ অ্যাপার্টমেন্টে খুন হন ফাহিম সালেহ (৩৩)। পুলিশ বাসা থেকে ফাহিমের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, পাওনা টাকা ফেরত চাওয়ায় ফাহিম সালেহকে হত্যা করে তার সাবেক ব্যক্তিগত সহকারী টাইরেস ডেভন হাসপিল। পুলিশ সূত্রের বরাতে এনওয়াই ডেইলি নিউজ এ খবর জানিয়েছে।
ডেইলি নিউজ এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফাহিমের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন হাসপিল। ফাহিমের কাছ থেকে কয়েক হাজার ডলার আত্মসাৎ করেন হাসপিল। যা ফাহিম একটা সময় জানতে পারেন, হাসপিল তার কাছে থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেন।কিন্তু ফাহিম পুলিশকে না জানিয়ে সাবেক ব্যক্তিগত সহকারী হাসপিলকে অর্থ ফেরত দেয়ার জন্য চাপ দেন। এরপরই ঘটে এ হত্যাকাণ্ড।
তদন্তকারীরা জানান, ফাহিমকে খুন করা হয়েছে সোমবার। আর ম্যানহাটনে দুই দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলারে কেনা তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে মরদেহ পাওয়া যায় পরদিন মঙ্গলবার। তারা আরো বলছেন, ফাহিমের ক্রেডিট কার্ড ব্যবহার করেই হত্যাকারী হাসপিল হত্যার স্থান পরিষ্কার করার জন্য উপকরণ কেনেন। পরের দিন তিনি আবার অ্যাপার্টমেন্টে ফিরে মরদেহ ইলেকট্রিক করাত দিয়ে খণ্ড-বিখণ্ড করেন এবং স্থানটি পরিষ্কার করেন। আর তদন্ত কর্মকর্তাদের বক্তব্য, ফাহিমকে হত্যার পর টুকরো টুকরো করে মরদেহ সুটকেসে ভরে গুম করে ফেলার পরিকল্পনা ছিল খুনির। তবে খুনির কাজ শেষ হওয়ার আগেই ওই অ্যাপার্টমেন্টে প্রবেশের জন্য কেউ কলিং বেল বাজান। এতেই খুনি সবকিছু ফেলে ভবনের পেছনের দরজা ও সিঁড়ি ব্যবহার করে পালিয়ে যান।
বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং কোম্পানি পাঠাও এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম যুক্তরাষ্ট্রের বেন্টলি ইউনিভার্সিটিতে ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষে ২০১৪ সালে দেশে ফিরে তিনি পাঠাও প্রতিষ্ঠার প্রক্রিয়ায় যুক্ত হন। পাঠাও এর মতো দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া এবং আফ্রিকার দেশ নাইজেরিয়ায় আরও দু’টি রাইড শেয়ারিং কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা তিনি। এছাড়া ইন্দোনেশিয়াতেও একই ধরণের ব্যবসায় তার সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency