গেমস খেলতে খেলতে মৃত্যু

ইউএসএ নিউজ ডেস্ক: একটানা ১২ ঘণ্টা ভিডিও গেম খেলার কারণে রক্ত জমাট বেঁধে মারা গেছেন ২০ বছর বয়সী তরুণ ক্রিস স্টেনিফোর্থ। এ ঘটনা ঘটেছে বৃটেনে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়েছে, তার ময়নাতদন্ত হয়েছে। তার কোন রোগ ছিল না। ফলে রিপোর্টে বলা হয়েছে, ক্রিস একটানা ১২ ঘণ্টা এক্সবক্স-এ গেমস খেলার সময় তার রক্ত জমাট বেঁধে গিয়েছিল। এতে তার ধমনীতে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। ফলে সে মারা যায়। তার পিতা ডেভিড বলেছেন, ক্রিস যেন এক্সবক্সের জন্যই দিন পার করতো। সারাক্ষণই সে এতে গেমস খেলতো এবং বিশ্বের অন্য গেমারদের হারিয়ে দিতে চাইতো। মাঝে মধ্যেই একটানা ১২ ঘণ্টা খেলতো। তিনি বলেন, এজন্য আমি এক্সবক্সের প্রস্তুতকারকদের দোষ দেবো না। এটা তাদের কোন ভুল নয়। তারা তো বলেনি একটানা খেলে যেতে। কিন্তু এ বিষয়ে আমি আরও সচেতনতা গড়তে বলি, যা আরও ভয়ানক ঘটনা ঘটিয়ে দিতে পারে। ওদিকে এক্সবক্সের প্রস্তুতকারক মাইক্রোসফট বলেছে, আমরা শিক্ষা কর্মসূচির মাধ্যমে গেম খেলতে উৎসাহিত করি। আমরা তাদেরকে বলি যে, গেমারদেরকে খেলার মাঝে মাঝে বিশ্রাম নিতে এবং একটু অন্য কাজ করতে।মানবজমিন
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








