টেক জায়েন্ট ফাহিমের ঘাতকের শাস্তি দাবিতে লসএঞ্জেলেস, নিউ অর্লিন্স ও নিউইয়র্কে মানববন্ধন, ভার্চুয়াল আলোচনা সভা, মোনাজাত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : টেক জায়েন্ট এবং রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ (৩৩) হত্যার নিন্দা এবং ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লসএঞ্জেলেস এবং নিউ অর্লিন্সে মানববন্ধন, ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাহিম সালেহ’র আত্মার শান্তি কামনায় বিশেষ ভার্চুয়াল মোনাজাতও হয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কমিউনিটিতে নানা কর্মসূচিও পালিত হচ্ছে। ১৮ জুলাই শুক্রবার রাতে ফাহিমের স্মৃতিচারণ ও আত্মার শান্তি কামনায় আন্তর্জাতিক এক জুম মিটিংয়ে অংশ নেন লুইঝিয়ানা স্টেটের নিউঅর্লিন্স, লাফায়েত, লেক চার্লস, মিসিসিপি, ফ্লোরিডা, টেক্সাস, ওহাইয়ো, ক্যালিফোর্নিয়া স্টেট ছাড়াও সাউথ আফ্রিকা, লন্ডন, বাংলাদেশ থেকে পেশাজীবীরা। এ মিটিংয়ে অংশ নেয়া নিউঅর্লিন্সের ডেলাগো কমিউনিটি কলেজের চ্যান্সেলর এবং নিউ অর্লিন্স আঞ্চলিক ট্র্যাঞ্জিট অথরিটির কমিশনার ড. মোস্তফা সারোয়ার জানান, মিটিংয়ে ফাহিমের স্মৃতিচারণ করে তার ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ড. মোস্তফা সারোয়ার জানান, সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রে এসে ফাহিমেরা সপরিবারে এখানকার লেকচার্লস এলাকায় ছিলেন বেশ ক’বছর। এ মিটিংয়ে ৬০ জনেরও অধিক পেশাজীবী অংশ নেন।
এদিকে লসএঞ্জেলেসের লিটল বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে শনিবার অপরাহ্নে সিটির সোনার বাংলা চত্বরে ফাহিম হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রেসিডেন্ট কাজী মাশহুরুল হুদা এবং সমন্বয় করেন সেক্রেটারি লস্কর আল মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফিরোজ আলম, আজীজ মোহাম্মদ, ডেনী তৈয়ব প্রমুখ।ফাহিম হত্যার নেপথ্য মদদদাতাদের হদিস উদঘাটন সহ ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনে ফাহিমের ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবির প্লেকার্ড হাতে অংশ নেন প্রবাসীরা।
এর আগে ফাহিমের ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন ‘ইউএস বাংলাদেশ কো-অপারেশন (ইউবকো)’র উদ্যোগে ১৬ জুলাই সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ম্যানহাটানে বিলাস বহুল এপার্টমেন্টে ১৩ জুলাই ফাহিম সালেহকে নির্মমভাবে হত্যার সাথে জড়িত অভিযোগে ১৭ জুলাই শুক্রবার তারই সাবেক ব্যক্তিগত সহকারি টাইরেস হ্যাসপিল (২১) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি খুনের চার্জশিট প্রদানের পর শনিবার ভোররাতে ভার্চুয়াল পদ্ধতিতে ম্যানহাটান ক্রিমিনাল কোর্টে হাজির করা হয়। আদালত তাকে জামিনহীন আটকাদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন।
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency