বাংলাদেশি-আমেরিকান মোহাম্মদ হোসাইনের ফিন্যান্স ডিগ্রি লাভ
বিশ্বজিৎ দে বাবলু নিউজার্সি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের মন্টক্লিয়ার স্টেট ইউনির্ভার্সিটি থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (ফিন্যান্স)’র উপর সাফল্যের সাথে ব্যাচেলর ডিগ্রি লাভ করেছে নিউজার্সির প্যাটারসন সিটিতে বসবাসকারী বাংলাদেশি-আমেরিকান মোহাম্মদ এ হোসাইন।
মোহাম্মদ এ হোসাইন নিউজার্সির বাংলাদেশি কমিনিউটির পরিচিত মুখ হাজী তজমুল আলী‘র সন্তান। মোহাম্মদ এ হোসাইন‘র বড় ভাই মোহাম্মদ হোসেন ফয়ছল নিউজার্সি স্টেট আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য । মোহাম্মদ তার এ ফলাফলের জন্য তার ডিপার্টমেন্টের সকল শিক্ষক এবং পিতা-মাতা সহ সবার কাছে কৃতজ্ঞ। সে ভবিষ্যতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ফিন্যান্স)-উপর উচ্চতর ডিগ্রি নিয়ে মানুষের সেবা করতে চায়।মোহাম্মদ এ হোসাইন‘র জন্ম বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ৭নং সিংচাপইড় ইউনিয়নের বানি কান্দি গ্রামে। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








