Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

উত্তর আমেরিকায় ঈদুল আদহা ৩১ জুলাই: নিউইয়র্ক ঈদগাহ’র ঈদ জামাত ফেসবুক লাইভস্ট্রিমে

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: July 21, 2020 | 1:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : ৯/১১ এর পর ২০০৫ সন থেকে উত্তর আমেরিকায় ধর্মীয় সেবার শীর্ষে অবস্থানকারী মোহাম্মদী সেন্টার ও নিউইয়র্ক ঈদগাহর পরিচালক ইমাম কাজী কায়্যূম এক বিবৃতিতে জানিয়েছেন যে, মাহে জিলক্বাদ ৩০ দিনে পূর্ণ এবং নভোবিজ্ঞানের জরীপে ২৯শে জিলক্বদ/২০শে জুলাই পৃথিবীর কোথাও জিলহজ মাসের চাঁদ দেখার কোনই সম্ভাবনা না থাকায় জিলক্বদ মাস পুরো ৩০ দিনে পূর্ণ হয়ে ২২শে জুলাই, বুধবার ১লা জিলহজ শুরু হবে। সেজন্য উত্তর আমেরিকা সহ পৃথিবীর প্রায় সব ক’টি দেশেই ঈদুল আদহার দিন হবে শুক্রবার, ৩১শে জুলাই। যেহেতু স্বাস্থ্যবিধি মেনে চলার কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে জামাতে নামাজের কাতার গঠন ইসলামী শরীয়তে সরাসরি নিষেধাজ্ঞার কারনে নিউইয়র্ক ঈদগাহ এবারও ফেসবুক লাইভস্ট্রিমে ঈদুল আদহার জামাতের ব্যবস্থা করবে। শুক্রবার, ৩১শে জুলাই, সকাল ৯:০০ টায় মোহাম্মদী সেন্টার থেকে সরাসরি এফবি লাইভে সম্প্রচারিত ঈদের জামাতে সামাজিক দূরত্ব বজায় না রেখেই ঘর থেকে কাঁধে কাঁধ মিলিয়ে ( যা জামাতে নামাজ শুদ্ধ হবার জন্য অতীত জরুরী ) পরিবারের সদস্য ও আমাদের নতুন প্রজন্মদের নিয়ে মুসল্লিরা অংশগ্রহণ করতে পারবেন। নিউইয়র্কের সময়ের সাথে মিল আছে, যেমন ট্রাইস্টেট, কানাডা ও উত্তর আমেরিকার এমন যেকোন স্থান থেকে ভার্চ্যুয়াল এই ঈদুল আদহার জামাতে ইকতিদা (ইমামকে অনুস্মরণ) করে নামাজ আদায় করা যাবে। ফেসবুকের Imam Qazi Qayyoom এই আইডিতে লগইন করতে হবে। আরোও বিস্তীরীত জানতে 1-718 496-9377 এই নাম্বারেও যোগাযোগ করা যেতে পারে। কাদের উপর কোরবানী ওয়াজিব?  যার বা যাদের নিকট নিসাব পরিমাণ অর্থ সম্পদ, ৭.৫ তোলা সোনা বা নগদ ৪,৭৯০ ডলার ব্যাংকে বা হাতে আছে, তাদের প্রত্যেকের উপর কোরবানী ওয়াজিব। ফ্রি কোরবানীর মাংস বিতরণ ও গ্রহণ: প্রতিবারের মত এবারও মোহাম্মদী সেন্টারের রামাদান ফাউন্ডেশন ঈদের পরের দিন শনিবার, ১লা আগষ্ট বিকাল ৪:০০ টা-৬:০০ টায় কোরবানীর মাংস গ্রহণ এবং ৭:০০-৮:০০টায় তা ফ্রি বিতরণের ব্যবস্থা করেছে। স্থান: মোহাম্মদী সেন্টার, 37-42 72nd Street.  আপনার কোরবানীর একটি অংশ এতে দান করে কোরবানী আদায়ে অসমর্থ পরিবারগুলোর সাথে কোরবানীর আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য বিত্তশালী প্রবাসীদের প্রতি বিনীত আবেদন করা যাচ্ছে। (পিক আপের ব্যবস্থা আছে।) আমাদের মনে রাখতে হবে, এই ঈদ ঈদের দিনে বাড়ি বাড়ি বেড়াবার বা আড্ডা দিবার নহে। কোরবানীই এই ঈদের মূল মাহাত্ম্য ও আদর্শ। তিরমিজী শরীফের এক হাদীসে নবীজী বলেছেন, ঈদুল আদহার দিন (নামাজের পর) পশু কোরবানী করার চেয়ে বড় কোন এবাদত মহান আল্লাহর নিকট সাওয়াবের দিক থেকে বেশি মূল্যবান নহে। তিনি বলেন, কিয়ামত দিবসে নেকি-বদী মাপার পাল্লায় কোরবানী কৃত পশুর শিং, খুর, লোম-চামড়া, হাড্ডি ও উচ্ছিষ্ট কোরবানীকারীর নেকির আমলনামার পাল্লা ভারি হবার জন্য তা তুলে দেয়া হবে। নবীজী আরোও বলেছেন, কোরবানীর পশু জবাই করার পর এর রক্তফোটা মাটিতে পড়ার আগেই তা মহান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাই অতি আনন্দে কোরবানী করার জন্য তিনি সকলকে উৎসাহ প্রদান করেছেন। আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে, নবীজীর উপর কোনদিনও জাকাতের নেসাব পরিমাণ অর্থ-সম্পদ না থাকায় জাকাত ফরজ ছিলনা, যা কোরবনী ওয়াজিব হবার জন্য শর্ত, তা সত্ত্বেও তিনি প্রতিবার ঈদুল আদহার সময় দুটো পশু কোরবানী করতেন। ১টি তাঁর নিজের পক্ষ থেকে এবং আরেকটি কিয়ামত পর্যন্ত আসা সকল উম্মাতের পক্ষ থেকে। তাই, আমরা যাদের আল্লাহ কোরবানী করার তাওফীক দিয়েছেন, এবং কোরবানী করবো, আমাদের সেদিকে খেয়াল রাখা অতীব জরুরী, যেনো ৭ নামের অন্তত একটি নাম আমরা হজরত মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে কোরবানী করি। ইনশাল্লাহ, তাতে আমরা আশা ও দাবী করে বলতে পারি, মহান আল্লাহ কাল কিয়ামতের দিন নবীজীর সুপারিশে আমাদের অবশ্যই ধন্য করবেন। আমাদের একটুখানি ইচ্ছাই তাতে যথেষ্ট বলে মনে করি। জিলহজ ১ থেকে ১০ দিনের মূল্য আল্লাহর নিকট অপরিসীম, তাই, এই সময় যেনো আমরা হেলায় না কাটাই। ৯ই জিলহজ আরাফাতের দিনের ফজীলতের রোজাটাও যেনো আমরা রাখতে পারি, সেদিকে যেনো আমাদের পুরো লক্ষ্য থাকে। আরেকটি জরুরী আমল হলো: তাকবীরে তাশরীক: মাহে জিলহজ্বের ৯ তারিখ ফজর থেকে নিয়ে ১৩ তারিখ আসর পর্যন্ত পুরুষরা উচ্চস্বরে ও নারীরা নিম্নস্বরে ১-৩ বার প্রতি ফরজ নামাজ আদায়ের পর এ তাকবীর জপ করা ওয়াজিব। প্রকাশ থাকে যে, ঈদ বাজারের কোন রেওয়াজ ঈদুল আদহায় নেই। তবে হেঁ, কোরবানীর গুরুত্ব বিবেচনায় পশু বিক্রির বাজার অবশ্যই জরুরি। তাকবীরে তাশরীক: আল্লাহু আকবারুল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবারু ওয়া লিল্লাহিল হামদ। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV