নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে বিনামূল্যে ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গ্ল্যাবস বিতরণ করেছে বাংলাদেশ সোসাইটি ও বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস। গত ১৯ জুলাই রোববার বিকেলে হোম সলিউশনের প্রষ্ঠপোষকতায় এবং ইকে টেকনোলজি গ্রুপ ইনক’র সার্বিক সহযোগিতায় ব্রঙ্কসে বাংলাদেশী কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির লোকজনের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরুর সভাপতিত্বে এবং সংগঠনের সহ সভাপতি জালাল চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোম সলিউশনের কর্মকর্তা মৌনা তালবি। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইকে টেকনোলজি গ্রুপ ইনক’র ফাউন্ডার অ্যান্ড ইন্সট্রাকটর ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, যুক্তরাষ্ট্র জাসদের সেক্রেটারী নুরে আলম জিকু, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে কমিউনিটি এক্টিভিস্ট নূর উদ্দিন, তানিম চৌধুরী সহ কমিউনিটি নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশী কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির মানুষের মাঝে বিনামূল্যে বিপুল পরিমান ফেস মাস্ক, হ্যান্ড গ্ল্যাবস ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency